News Flash

  • Home
  • Uncategorized
  • সেনাদের হত্যার প্রতিশোধ নিতে ঠিক কী করবে ভারত, জানতে চায় জম্মু-কাশ্মীরের দলগুলি
Image

সেনাদের হত্যার প্রতিশোধ নিতে ঠিক কী করবে ভারত, জানতে চায় জম্মু-কাশ্মীরের দলগুলি

শ্রীনগর, ১৬ জুন (হি.স.) : গালওয়ান উপত্যকার ঘটনায় নরেন্দ্র মোদী সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করল জম্মু-কাশ্মীরের কেন্দ্র বিরোধী দলগুলি । জম্মু-কাশ্মীরের দলগুলি সরাসরি প্রশ্ন তুলেছে, সেনাদের হত্যার প্রতিশোধ নিতে ঠিক কী করবে ভারত ।

সোমবার গালওয়ান উপত্যকায় চিনের সেনাদের সঙ্গে সংঘর্ষে একজন কম্যান্ডিং অফিসার সহ তিনজন ভারতীয় সেনা শহীদ হয়েছেন ।  প্রতিরক্ষাসূত্রে জানা গিয়েছে চিনের দিকেও কিছু সেনা মারা গিয়েছেন যদিও সংখ্যা জানা যায়নি। কিন্তু তারপরেই বিরোধীরা মোদী সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছে।  কেন্দ্রীয় শাসিত জম্মু-কাশ্মীরের কংগ্রেস প্রধান বলেন যে, গত ছয় বছর ধরে তো অনেক হল, কিন্তু পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। গুলাম আহমেদ মির বলেন যে কোভিড থেকে নজর ঘোরানোর জন্য আক্রমণ করছে চিন। রাষ্ট্রের সার্বভৌমত্ব নিশ্চিত করা যে কোনও সরকারের কর্তব্য। সরকারের কুটনৈতিক ভাবে বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করা উচিত, না হলে সেনাকে নির্দেশ দেওয়া হোক আমাদের ভূমি সুরক্ষিত করার জন্য । অচলাবস্থা চলতে পারে না, সাফ জানান তিনি।

প্রাক্তন জম্মু-কাশ্মীর মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন যে সেনা কমানোর সময় যদি এরকম ঝামেলা লাগে, তাহলে আসলে ঠিক কতটা গণ্ডগোল রয়েছে, সেটা ভাবুন। অন্য একটি পোস্টে তিনি বলেন যে গুলি যখন চলেনি, তাহলে পিটিয়ে মেরে ফেলা হয়েছে সেনাদের।

পিডিপি-র সচিব বেদ মহাজন বলেন যে, পালটা মার দরকার। এটা ১৯৬২ নয়, এটা ২০২০। ওই আগের কথা বলে কোনও লাভ নেই। মেহবুবা মুফতির টুইটার হ্যান্ডেলে তাঁর মেয়ে ইলতিজা লেখেন যে চিনের সামনে ভারতের ঘর মে ঘুসকে মারেঙ্গে রণনীতি কোথায় গেল। কেন প্রত্যাঘাতের কোনও কথা বলা হচ্ছে না, সেটা সবাই জানতে চায় বলে টুইটারে পোস্ট করেন তিনি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top