News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কোনও দলিতকে করুক আরজেডি, দাবি রবীন্দ্র কিশোর সিনহার
Image

মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কোনও দলিতকে করুক আরজেডি, দাবি রবীন্দ্র কিশোর সিনহার

পাটনা, ১৬ জুন (হি. স.):  দলিতদের বিভ্রান্ত করার বদলে আরজেডির উচিত কোনও দলিতকে নিজেদের দলের তরফ থেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা বলে জানিয়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ রবীন্দ্র কিশোর সিনহা।

বিহার বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, তত আরজেডির দলিত প্রেম বৃদ্ধি পাচ্ছে। কিন্তু গোটাটাই আরজেডির লোক দেখানো খেলা বলে দাবি করেছেন তিনি।১৯৯০ সালের একটি প্রসঙ্গ তুলে ধরে রবীন্দ্র কিশোর সিনহা জানিয়েছেন, পরিষদীয় দলনেতার হওয়ার উদ্দেশ্যে ষড়যন্ত্র করে দলিত নেতা রামসুন্দর দাসকে হারানোর জন্য তৃতীয় একজনকে প্রার্থী করে ১২ ভোটের ব্যবধানে নিজে জিতে গিয়েছিলেন লালুপ্রসাদ যাদব।এর পরেই মুখ্যমন্ত্রীর পদে বসেন লালুপ্রসাদ যাদব। স্বধীনতার পরে দলিতদের প্রতি সব থেকে বেশি শোষণ লালু ও রাবরির ১৫ বছরের শাসনকালে হয়েছিল। সেই সময় যারা আরজেডিকে ভোট দেননি তাদের চিহ্নিত করে বিভিন্ন জেলায় পেটানো হত। এমনকি রাজ্য ছাড়তেও বাধ্য করা হত। ফলে তারা রুটিরুজির জন্য ভিন রাজ্যে যেতে বাধ্য হত। আরজেডি যদি প্রকৃত দলিত দরদী হয় তবে তাদের উচিত কোনও দলিত নেতাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top