News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে আজ বিভিন্ন হাসপাতাল থেকে ছুটি মোট ২০৬ জনের, সুস্থের সংখ্যা ২৪১১, সক্রিয় রোগী ১৮৯৭ জন
Image

অসমে আজ বিভিন্ন হাসপাতাল থেকে ছুটি মোট ২০৬ জনের, সুস্থের সংখ্যা ২৪১১, সক্রিয় রোগী ১৮৯৭ জন

গুয়াহাটি, ১৬ জুন (হি.স.) : সন্ধে ৫.৫০ মিনিটে টুইট করে স্বাস্থ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা আনন্দের সঙ্গে জানিয়েছিলেন, আজ এখন পর্যন্ত ১৮৮ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর পর রাত ৭.২৫ মিনিটে ফের টুইট আপডেটে আরও ১৮ জনের পর পর নেগেটিভ রেজাল্ট আসায় তাঁদের বিভিন্ন হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।

আজ সর্বশেষ যে ১৮ জনকে ছুটি দেওয়া হয়েছে তারা হাইলাকান্দি জেলা হাসপাতালের ৮, এমসিএইচ পুরুয়ার ৭, মহেন্দ্র মোহন চৌধুরী হাসপাতাল থেকে ২ এবং বগরিবাড়ি মডেল হাসপাতালের একজন।

এদিকে মঙ্গলবার যে দশজনের শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে এর পর আর কোনও নয়া তথ্য প্রকাশ করেননি স্বাস্থ্যমন্ত্রী। অসমে করোনা সংক্রমিতের সংখ্যা আজ ওই দশজনকে নিয়ে বেড়ে হয়েছে ৪৩১৯ জন। আজ বেলা ১.৪০ মিনিটে টুইট আপডেটে স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানিয়েছিলেন, নতুন আরও দশজনের শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। তাঁরা ধেমাজির ৩, ওদালগুড়ির ৩, শোণিতপুরের ২, নগাঁওয়ের এক এবং হোজাই জেলার একজন।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top