News Flash

  • Home
  • Uncategorized
  • অসম ও অরুণাচল প্রদেশে সেনা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণের গোলাবারুদ উদ্ধার, আটক তিন উগ্রপন্থী
Image

অসম ও অরুণাচল প্রদেশে সেনা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণের গোলাবারুদ উদ্ধার, আটক তিন উগ্রপন্থী

গুয়াহাটি, ১৫ জুন (হি.স.) : নিম্ন অসমের চিরাং জেলায় সেনা ও পুলিশের দ্বিতীয় দফার যৌথ অভিযানে ফের বিপুল পরিমাণের গোলাবারুদ উদ্ধার হয়েছে। এছাড়া উজান অসমের তিনসুকিয়া জেলার মাৰ্ঘেরিটা মহকুমার সীমান্তবর্তী অরুণাচল প্ৰদেশে তিন আলফা সদস্যকে গ্রেফতারের পাশাপাশি কয়েকটি আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক সামগ্ৰী বাজেয়াপ্ত করেছে আধাসেনা।

প্রাপ্ত খবরে প্রকাশ, বোড়োল্যান্ড টেরিটরিয়াল এরিয়া ডিস্ট্রিক্ট (বিটিএডি)-এর অন্তর্গত চিরাঙের রিজার্ভ ফরেস্টে অভিযান চালিয়ে সেনা পুলিশের যৌথ বাহিনী বিপুল পরিমাণের গোলাবারুদ উদ্ধার করেছে। গোপন তথ্যের ভিত্তিতে গত ১২ দিন ধরে সেনা ও পুলিশ যৌথভাবে লাগাতার অভিযান চালিয়েছিল ওই রিজার্ভ ফরেস্টের ঘন জঙ্গলে। অবশেষে অভিযানকারী দলটি মাটি খুঁড়ে বিপুল পরিমাণের বিস্ফোরক, গ্ৰ্যানেড ও আরপিজি বোমা উদ্ধার করেছে। তবে গোলাবারুদগুলি কোন জঙ্গি সংগঠন মাটির নীতে লুকিয়ে রেখেছিল তা এখনও নিশ্চিত হতে পারেনি সেনা পুলিশের যৌথবাহিনী।  

এদিকে, তিনসুকিয়া জেলার মাৰ্ঘেরিটা মহকুমার সীমান্তবর্তী অরুণাচল প্ৰদেশে তিন আলফা সদস্যকে আটক করেছে ৬ নম্বর আসাম রাইফেলস ব্যাটালিয়ন। ধৃতদের যথাক্ৰমে পেঙেরি টকৌপথার গ্ৰামের স্বয়ম্ভু সাৰ্জেন্ট মেজর রাজেশ ওরফে রাজ অসম, সাৰ্জেন্ট দহোতিয়া ওরফে বজ্ৰ অসম এবং ডুমডুমা বিষ্ণুপুর গ্ৰামের কৰ্পোরেল রাজু মরান ওরফে গম্বে অসম বলে পরিচয় পাওয়া গেছে। তাদের হেফাজত থেকে দুটি বিদেশে তৈরি পিস্তল, তিনটি ম্যাগাজিন, আটটি সক্ৰিয় গুলি সমেত কিছু বিস্ফোরক সামগ্ৰী বাজেয়াপ্ত করেছে আধাসেনা। ধৃত তিন আলফা সদস্য নাকি তাদের স্বীকারোক্তিতে বলেছে, তারা মায়ানমার শিবির থেকে পালিয়ে এসেছে। তিন আলফা স্বাধীন সদস্যকে খোনসা পুলিশের হাতে সমঝে দিয়েছে আসাম রাইফেলস কর্তৃপক্ষ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top