News Flash

  • Home
  • Uncategorized
  • আগামী মন কি বাতে কী বলবেন, দেশবাসীর কাছে পরামর্শ চাইলেন প্রধানমন্ত্রী
Image

আগামী মন কি বাতে কী বলবেন, দেশবাসীর কাছে পরামর্শ চাইলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৪ জুন (হি. স.): এবার আগামী মন কি বাতে কী বলবেন দেশবাসীর কাছেই তা জানতে চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার টুইট করে এবিষয়ে দেশবাসীর পরামর্শ চাইলেন মোদী। পরবর্তী মন কি বাত হবে এই মাসের ২৮ জুন হবে।  

এদিন টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, “এই মাসে মন কি বাত ২৮ জুন হবে। এখনও দু’সপ্তাহ বাকি রয়েছে। কিন্তু আপনারা সবাই নিজেদের চিন্তা ও ধারণা পাঠাতে থাকুন। এর ফলে বলার জন্য অনেক বেশি বিষয় আমি পাব। সেই সঙ্গে অনেক বেশি মানুষের সঙ্গে যোগাযোগ হবে আমার। দেশের কোভিড পরিস্থিতি নিয়ে মানুষের বক্তব্য আমি জানতে পারব।”

কী ভাবে মানুষ নিজের বক্তব্য প্রধানমন্ত্রীকে জানাবেন তার উপায়ও জানিয়েছেন মোদী নিজেই। তিনি বলেছেন, “একটি নম্বর দেওয়া হল। এই নম্বরে নিজের বার্তা রেকর্ড করে মেসেজ করতে পারেন। এছাড়া নমো অ্যাপ কিংবা মাই গভ অ্যাপে আপনাদের বক্তব্য পাঠাতে পারেন।”

এর আগে বারবার মন কি বাত অনুষ্ঠানে করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার কী করেছে, সেই কথা মানুষের সামনে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। একদিকে তিনি যেমন বলেছেন, মাস্ক ও সামাজিক দূরত্বকে জীবনের অঙ্গ বানিয়ে নিতে, অন্যদিকে তেমনই করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রণী ভূমিকা নেওয়ার জন্য বারবার দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top