News Flash

  • Home
  • Uncategorized
  • সুশান্ত সিং রাজপুত আত্মঘাতী
Image

সুশান্ত সিং রাজপুত আত্মঘাতী

কলকাতা, ১৪ জুন ( হি স): সিনে জগতে ফের নক্ষত্র পতন। মাত্র ৩৪ বছর বয়সে আত্মঘাতী বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। রবিবার মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি খ্যাত অভিনেতার  ঝুলন্ত দেহ । অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মুম্বাই ইন্ডাস্ট্রিতে।

নিজের বাড়িতেই আত্মহত্যার পথ বেছে নিলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। রবিবার মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। সেকথা ফোন করে পুলিশকে জানায় বাড়ির পরিচারক।কেন, কোন পরিস্থিতিতে এমন আত্মহনননের পথ বেছে নিলেন অভিনেতা! তা এখনও জানা যায়নি। জানা যাচ্ছে মানসিক অবসাদে ভুগছিলেন অভিনেতা। চলছিল চিকিৎসাও।

টেলিভিশন শো দিয়ে অভিনয় শুরু সুশান্তের। তাঁর জনপ্রিয় সিরিয়াল ছিল ‘পবিত্র রিস্তা।’ অঙ্কিতা লোখান্ডের সঙ্গে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। রীতিমত ঘরে ঘরে চলত সেই ধারাবাহিক। ২০১৩ সালে তিনি অভিষেক কাপুরের ‘কোই পো চে ‘ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন। এরপর একের পর এক ভালো সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন সুশান্ত সিং রাজপুত। ধোনির বায়োপিকে অভিনয় করে দর্শকদের মনে অন্যতম জায়গা করে নিয়েছিলেন অভিনেতা। তাঁর সবচেয়ে উল্লেখ্য ছবিগুলি হল এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি, ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী, কেদারনাথ। শেষ তাঁকে দেখা গিয়েছিল ছিছোরে ছবিতে ।কেরিয়ারের শীর্ষে থেকেও হঠাৎই কেন আত্মঘাতী হলেন অভিনেতা সেই প্রশ্ন ঘুরছে সকলের মনে । অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মুম্বই ইন্ডাস্ট্রিতে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top