News Flash

  • Home
  • Uncategorized
  • চিকিৎসায় গাফিলতিতে শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা গোমতী জেলা হাসপাতালে
Image

চিকিৎসায় গাফিলতিতে শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা গোমতী জেলা হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১২ জুন৷৷ গোমতী জেলা হাসপাতালে চারদিনের শিশু সন্তানের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ কর্তব্যরত স্পেশাল নার্সের অবহেলার কারণেই চারদিনের শিশুটির মৃত্যু হয়েছে বলে পরিবারের লোকজনদের অভিযোগ৷ শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গোমতী জেলা হাসপাতালে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় শুক্রবার৷


সংবাদ সূত্রে জানা গেছে সোনামুড়ার ভবানীপুর এলাকার সুমন দাস এর স্ত্রী মৌসুমী দাসকে প্রসব যন্ত্রনা নিয়ে গোমতি হাসপাতালে ভর্তি করানো হয়৷ গোমতী জেলা হাসপাতালে মৌসুমীর সিজার করানো হয়৷ চিকিৎসকের কথামতো সিজার করানোর জন্য প্রয়োজনীয় রক্তের জোগান দেন রোগীর পরিবারের লোকজনরা৷ সবকিছু মোটামুটি ঠিকঠাক চলছিল৷ সুস্থ সন্তান ভূমিষ্ঠ হয়৷ সন্তান ভূমিষ্ঠ হওয়ার চার দিন পর হাসপাতালে মৃত্যু হয় শিশুসন্তানের৷ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয় গোমতী জেলা হাসপাতালে৷


মৃত শিশুর পরিবারের লোকজনদের অভিযোগ কর্তব্যরত স্পেশাল নার্সের অবহেলার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে৷ এ নিয়ে শুক্রবার সকাল থেকেই গোমতী জেলা হাসপাতালে উত্তেজনা দেখা দেয়৷ পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে ছুটে যায় পুলিশ৷ মৃত শিশুর পরিবারের তরফ থেকে গোমতী জেলা হাসপাতালে কর্তব্যরত নার্স ও চিকিৎসকদের বিরুদ্ধে আর কে পুর থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ উল্লেখ্য গোমতী জেলা হাসপাতালের এর আগেও এ ধরনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ পরপর এসব ঘটনাকে কেন্দ্র করে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top