News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউনে ১৭ কোটি টনেরও বেশি প্রয়োজনীয় পণ্য পরিবহন করেছে রেল : গোয়েল
Image

লকডাউনে ১৭ কোটি টনেরও বেশি প্রয়োজনীয় পণ্য পরিবহন করেছে রেল : গোয়েল

নয়াদিল্লি, ১৩ জুন (হি.স.) : লকডাউনের সময় রেল পথে ১৭ কোটি টনেরও বেশি প্রয়োজনীয় পণ্য পরিবহন করে, পণ্য সরবরাহের ধারাবাহিকতা বজায় রেখেছে ভারতীয় রেল । শনিবার এমনটাই জানান রেলমন্ত্রী পীযূষ গোয়েল ।

রেলমন্ত্রী শনিবার টুইট করে জানান, দেশে লকডাউন চলাকালীন ভারতীয় রেলপথ দেশে প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখতে দিনরাত পণ্যবাহী ট্রেন পরিষেবা চালু রেখেছিল । রেলওয়ে লকডাউন চলাকালীন পণ্য সরবরাহ নিশ্চিত করতে ১৭ কোটি ৫৪ লক্ষ টন    প্রয়োজনীয় পণ্য পরিবহন করেছে। মে মাসে রেল বিভাগ ২৫ শতাংশ বেশি ৮ কোটি ২২ লক্ষ হাজার টন নিত্যপ্রয়োজনীয় পণ্য বহন করেছিল। এপ্রিলে এই পরিসংখ্যান ছিল ৬ কোটি ৫১ লক্ষ ৪০ হাজার টন ।

রেল মন্ত্রকের মতে, ১ এপ্রিল থেকে ৯ জুন পর্যন্ত ১৭,৫৪,৬০,০০০ কোটি টন নিত্য প্রয়োজনীয় পণ্য বহন করেছে। এরজন্য, সারা দেশে সর্বক্ষণ পণ্যবাহী ট্রেন চালানো হয়েছিল। একই সাথে ২৪ শে মার্চ থেকে এখন পর্যন্ত পরিবহনের জন্য ৩১ লাখ ৯০ হাজারেরও বেশি পণ্য কোচ কাজে লাগান হয়েছে।

ভারতীয় রেল ১৭ লক্ষ ৮১ হাজার কোচে সারা দেশে খাদ্যশস্য, লবণ, চিনি, দুধ, ভোজ্যতেল, পেঁয়াজ, ফলমূল ও শাকসবজি, পেট্রোলিয়াম পণ্য, কয়লা ও সার সরবরাহ করে । এগুলি ছাড়াও ৩৮৬১টি পার্সেল ট্রেন চালানো হয়েছে যার মধ্যে ৩৭৫৫টি পূর্বনির্ধারিত মালবাহী ট্রেন ছিল।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top