News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে করোনা যুদ্ধে জয়ী সুস্থ যুবককে ফুল, ধুপ ও উলু ধবনি দিয়ে বরণ করলেন গ্রামবাসী
Image

রাজ্যে করোনা যুদ্ধে জয়ী সুস্থ যুবককে ফুল, ধুপ ও উলু ধবনি দিয়ে বরণ করলেন গ্রামবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷ করোনা সংক্রমিত যুবক সুস্থ হয়ে বাড়ি ফেরার পর ফুল ছিটিয়ে, ধুপ দেখিয়ে এবং উলু ধবনি দিয়ে তাকে বরণ করলেন গ্রামবাসী৷ এতে করোনা সংক্রমিতের পর সুস্থ হয়ে ওঠা যুবক বাড়ি ফিরে অনেকটা যুদ্ধে জয়ের অনুভূতি পেয়েছেন বলেই মনে হচ্ছে৷ সিপাহিজলা জেলাপ ধনপুর বিধানসভা কেন্দ্রের অধীন নিদয়া এলাকায় বিজেপি মণ্ডলের তরফে এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ত্রিপুরাবাসী৷


এ-বিষয়ে বিজেপি-র ধনপুর মণ্ডলের মিডিয়া ইনচার্জ আশিসকুমার পাল বলেন, গত ২৭ মে মহারাষ্ট্র থেকে ওই যুবক ট্রেনে ত্রিপুরায় ফিরেছিলেন৷ তিনি সেখানে সিকিউরিটি গার্ডের কাজ করতেন৷ আশিসবাবুর কথায়, বহিঃরাজ্য ফেরত ত্রিপুরার নাগরিকদের পৃথক একান্তবাস কেন্দ্রে রাখার ব্যবস্থা করা হয়েছিল৷ সে-মোতাবেক ওই যুবককেও একান্তবাস কেন্দ্রে রাখা হয়েছিল৷ কিন্তু, পরের দিন তাঁর কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে বলে খবর আসে৷


আশিস পাল বলেন, করোনা সংক্রমণে চিহ্ণিত হওয়ার পর ওই যুবককে জিবি হাসপাতালে ভরতি করা হয়েছিল৷ গত ৮ জুন সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরেছেন৷ তিনি জানান, করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফেরার পর তাঁকে ২৩-২৪ জন গ্রামবাসী মিলে বরণ করেন৷ ফুল ছিটিয়ে, ধুপ দেখিয়ে এবং উলু ধবনি দিয়ে গ্রামবাসীরা তাঁকে বরণ করেছেন৷ তাতে ওই যুবক ভীষণ আনন্দিত হয়েছেন৷ আশিসের কথায়, অনেকক্ষেত্রে করোনা সংক্রমিতদের মানুষ তাচ্ছিল্যের নজরে দেখেন৷ সেই জায়গায় ত্রিপুরার গ্রামীণ এলাকার জনগণ করোনা সংক্রমিতের সুস্থ হয়ে বাড়ি ফিরলে উষ্ণ অভ্যর্থনা দিচ্ছেন৷ নিঃসন্দেহে গ্রামবাসীদের ওই ভূমিকা সারা দেশে দৃষ্টান্ত স্থাপন করবে বলে তিনি আশা প্রকাশ করেন৷

তাঁর কথায়, ওই যুবক নিজেও আশা করেননি তাঁকে গ্রামবাসীরা এভাবে বরণ করবেন৷ বাড়ি ফিরে ওই যুবক গ্রামবাসীদের আদর-অভ্যর্থনা দেখে আপ্লুত হয়ে পড়েন৷ তিনি গ্রামবাসীদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top