News Flash

  • Home
  • Uncategorized
  • আমবাসায় ফাঁসিতে আত্মঘাতী পুলিশ কনস্টেবল
Image

আমবাসায় ফাঁসিতে আত্মঘাতী পুলিশ কনস্টেবল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন৷৷ ধলাই জেলার আমবাসায় জহর নগর এলাকায় আত্মঘাতী হলো এক পুলিশ কনস্টেবল৷ তার নাম মঙ্গলা দেববর্মা৷ বাড়ি পশ্চিম ত্রিপুরা জেলার মান্দাই ব্লকের কাইরাই পাড়ায়৷ বুধবার সকালে প্রাতঃভ্রমণ করতে গিয়ে ওই পুলিশ কনস্টেবল আত্মহত্যা করে৷ আত্মঘাতী পুলিশের কনস্টেবল মঙ্গলা দেববর্মা জেলার পুলিশ সুপার অফিসে কর্মরত ছিল৷


বুধবার সকালে ঘুম থেকে উঠে ি প্রাতঃভ্রমণের জন্য বের হয়৷ এরপর আর ফিরে আসেনি৷ পুলিশ সুপারের অফিসের খানিকটা দূরেই জঙ্গলে আত্মহত্যা করে ওই কনস্টেবল৷ মহা কর্মীরা তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান৷সঙ্গে সঙ্গে বিষয়টি জেলা পুলিশ সুপার কিশোর দেববর্মা এবং আমবাসা থানার পুলিশকে জানানো হয়৷ খবর পেয়ে জেলা পুলিশ সুপারসহ আমবাসা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ সেখান থেকে কনস্টেবলের ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়৷ এটি একটি আত্মহত্যার ঘটনা বলেই জেলা পুলিশ সুপার স্পষ্টভাবে জানিয়েছেন৷

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে ওই কনস্টেবল আত্মহত্যার পথ বেছে নিয়েছে৷ তবে পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে৷ ধলাই জেলার জেলা পুলিশ সুপারের অফিসে কর্মরত কনস্টেবলের আত্মহত্যার সংবাদ ছড়িয়ে পড়তেই সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top