News Flash

  • Home
  • Uncategorized
  • রাজৌরিতে পাক-হামলায় শহিদ সেনা জওয়ান, আহত সাধারণ নাগরিক
Image

রাজৌরিতে পাক-হামলায় শহিদ সেনা জওয়ান, আহত সাধারণ নাগরিক

জম্মু, ১১ জুন (হি.স.): কোনও রকম প্ররোচনা ছাড়াই জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক স্থানে গোলাগুলি বর্ষণ করে ফের সংঘর্ষ-বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সেনাবাহিনী| বুধবার রাতে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর মাঞ্জাকোটে সেক্টর, কেরি সেক্টর, বালাকোটে সেক্টর এবং কারোল মৈত্রন সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষ-বিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী| রাজৌরি জেলার মাঞ্জাকোটে সেক্টরে পাক-হামলায় শহিদ হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর একজন জওয়ান, নিহত সেনা জওয়ানের নাম-নায়েক গুরুচরণ সিং। তাঁর বাড়ি পঞ্জাবের গুরুদাসপুর জেলায়। এছাড়াও রাজৌরির মাঞ্জাকোটে সেক্টরের রাজধানী গ্রামে বুধবার রাতের পাক-হামলায় গুরুতর আহত হয়েছেন একজন সাধারণ নাগরিক। মর্টার শেলের আঘাতে ডান কাঁধে মারাত্মক আঘাত পেয়েছেন ওই ব্যক্তি। চিকিৎসার পর এখন তিনি সুস্থ রয়েছেন। পাকিস্তানকে অবশ্য যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী|


সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, বুধবার রাতে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর মাঞ্জাকোটে সেক্টর (রাত ১০.২০ মিনিট থেকে), কেরি সেক্টর (রাত ১০.৪০ মিনিট থেকে) বালাকোটে সেক্টর (রাত ১০.৩০ মিনিট থেকে) এবং কারোল মৈত্রন সেক্টরে (রাত ১০.৫০ মিনিট থেকে) নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষ-বিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী| পাক সেনাবাহিনীকে প্রত্যুত্তরে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনা। পাক হামলায় শহিদ হয়েছেন একজন সেনা জওয়ান। হামলা চলাকালীন রাজৌরি জেলার মাঞ্জাকোটে সেক্টরের রাজধানী গ্রামের পাক-হামলায় গুরুতর আহত হয়েছেন একজন সাধারণ নাগরিক। রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ডান কাঁধে আঘাত পেয়েছেন তিনি, চিকিৎসার পর তিনি সুস্থ রয়েছেন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top