News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় বাড়ছে চুরি, উদ্বিগ্ণ জনগণ
Image

আগরতলায় বাড়ছে চুরি, উদ্বিগ্ণ জনগণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ লকডাউনের মধ্যেই একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হচ্ছে রাজধানীর বুকে৷ পুলিশ ও নিরাপত্তা বাহিনীর টহলদারির মধ্যেও জনবহুল এলাকাগুলিতে কদিন পরপর হানা দিচ্ছে চোরের দল৷ এরমধ্যে মঙ্গলবার ফের কৃষ্ণনগর ব্যানার্জী পাড়া এলাকায় এক বাড়িতে আরো একটি রোমহর্ষক চুরির ঘটনা হল৷


স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির মালিক মীরা দেব ও তার ছেলে সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে দুজনেই বাড়িতে তালা দিয়ে অফিসে গিয়েছিলেন৷ এরমধ্যে চোরের দল বাড়ির পেছনের দরজা ভেঙে লুটে নিয়ে যায় নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ মূল্যবান সামগ্রী৷ বিকেল চারটা নাগাদ মহিলার ছেলে বাড়িতে এলে ঘটনাটি প্রত্যক্ষ করে তার মাকে খবর দেয়৷ পাশাপাশি জানানো হয় পশ্চিম থানায়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় বাড়ির সমস্ত জিনিষপত্র লন্ডভন্ড অবস্থায় রয়েছে৷ আলমারিও ভাঙা অবস্থায় পড়ে রয়েছে৷ ঘটনাটি নিয়ে মীরা দেবী সাক্ষাতে জানিয়েছেন, তার ঘর থেকে নগদ ৬০/৭০ হাজার টাকা, কয়েকটি স্বর্ণালঙ্কার এবং ২/৩টি মোবাইল চুরি গেছে৷ এই ঘটনায় পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করলেও অভিযুক্তদের টিকির নাগাল পাওয়া যায়নি৷


তবে সাম্প্রতিক সময়ে পশ্চিম থানা এলাকায় বেশ কিছু জায়গায় একাধিক দুঃসাহসিক চুরির ঘটনা হলেও কোনটার ক্ষেত্রেই অভিযুক্তরা ধরা পড়েনি পুলিশের হাতে৷ মাত্র দিন কয়েক আগে মেহের কালিবাড়ি রোড এলাকায় একটি গলি থেকে পার্কিং করে রাখার গাড়ির মধ্য থেকে এক ব্যক্তির একটি ল্যাপটপ চুরি যায়৷ যে ঘটনায় অভিযুক্ত ব্যক্তির ছবি সিসি ক্যামেরায় ধরাও পড়েছিল৷
কিন্তু ঘটনার কয়েকদিন পরেও সেই চোর পুলিশের জালে ধরা পড়েনি৷ আবার এরমধ্যেই কাছাকাছি এলাকায় ফের একবার দুঃসাহসিক চুরির ঘটনায় জনমনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়লো৷ স্বাভাবিক কারণেই পুরো ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে৷ এর পাশাপাশি এলাকার আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টিও দাঁড়িয়ে পড়েছে অভিযোগের কাঠগড়ায়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top