News Flash

  • Home
  • Uncategorized
  • মাছ ধরতে গিয়ে বিশালগড়ে গুলিবিদ্ধ এক ব্যক্তি, চাঞ্চল্য
Image

মাছ ধরতে গিয়ে বিশালগড়ে গুলিবিদ্ধ এক ব্যক্তি, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৭ জুন৷৷ মাছ ধরতে গিয়ে গুলিবিদ্ধ এক ব্যক্তি৷ ঘটনা সিপাহীজলা জেলার অন্তর্গত বিশালগড়ের সুতারমুড়া এলাকায়৷ গুলিবিদ্ধ ব্যক্তির নাম হরেকৃষ্ণ দেববর্মা৷ তার পেটের বাঁদিকে গুলি লাগে৷ বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন তিনি৷ তবে কিভাবে গুলিবিদ্ধ হলেন তা স্পষ্ট নয়৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷ গুলিবিদ্ধ ব্যক্তির পিতা স্বপন দেববর্মার বক্তব্যে রহস্য ঘনীভূত হয়েছে৷ এই ঘটনা সম্পর্কে তারা থানায় কোনো কিছুই জানায়নি৷

তার ওপর শনিবার রাতের এই ঘটনার পর গুলিবিদ্ধ ব্যক্তিকে রবিবার নিয়ে আসা হয় জিবি হাসপাতালে৷ কোন ধরনের শত্রুতা কারোর সাথে ছিল না বলে জানায় পিতা স্বপন দেববর্মা৷ তিনি জানান মাছ ধরার সময় গুলির শব্দ পেয়েছেন তারা৷ গাদা বন্দুক থেকে গুলি ছোড়া হয়েছে বলে দাবি করেন তিনি৷ গোটা বিষয়টিকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top