News Flash

  • Home
  • Uncategorized
  • খাবার নিয়ে ত্রুটি থাকবে না করোনা আক্রান্ত রোগীদের আশ্বস্ত করলেন প্রতীমা
Image

খাবার নিয়ে ত্রুটি থাকবে না করোনা আক্রান্ত রোগীদের আশ্বস্ত করলেন প্রতীমা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন৷৷ খাবার নিয়ে অসন্তোষের জেরে গতকাল রাতে ভগৎ সিং যুব আবাসে করোনা আক্রান্ত রোগীরা অসন্তোষ প্রকাশ করেন৷ শুধু তাই নয়, খাবার ছুঁড়ে ফেলে দিয়েছেন তারা৷ আজ পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে এখন থেকে রোগীদের খাবার সরবরাহে কোনও ত্রুটি থাকবে না বলে আশ্বস্ত করেছেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ তাঁর দাবি, ভুল বোঝাবুঝির কারণেই ওই অনভিপ্রেত ঘটনা ঘটেছে৷ ভবিষ্যতে এমন কোনও অভিযোগ ওঠার সুযোগ দেওয়া হবে না৷


প্রসঙ্গত, কয়েকদিন ধরে খাবারের গুনমান নিয়ে আপত্তি জানাচ্ছিলেন ভগৎ সিং যুব আবাসে চিকিৎসাধীন করোনা রোগীরা৷ বুধবার রাতে তাদের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে৷ কয়েকজন রোগী রেগে খাবার ছুঁড়ে ফেলে দিয়েছেন৷ অভিযোগ, তাঁরা চিকিৎসা কর্মীদের উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন৷ ভয়ে চিকিৎসা কর্মীরা বাইরে বেরিয়ে আসেন৷ খবর পেয়ে পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ও পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷


এ-বিষয়ে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স এসডিপিও প্রিয়া মাধুরী মজুমদার বলেন, রোগীদের খাবার সরবরাহ নিয়ে ভগৎ সিং যুব আবাসে সমস্যা হয়েছিল৷ তাতে রোগীরা হই-হট্টগোল করেছেন৷ তাঁর কথায়, কয়েকদিন ধরে খাবার নিয়ে রোগীরা অসন্তোষ জানাচ্ছিলেন৷ কারণ, খাবারের গুণমান সঠিক না হলে মানুষ আপত্তি জানাবেনই৷ গতকাল রাতে রোগীরা রেগে গিয়ে খাবার ছুঁড়ে ফেলে দেন৷ কিন্তু, চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের মারধর করেননি৷ তাঁর দাবি, রোগীরা উত্তেজিত হয়ে যাওয়ায় চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীরা বাইরে বেরিয়ে যান৷ তবে, রাতেই পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে৷ তাঁদের খাবার নতুন করে তৈরি করে দেওয়া হয়েছে৷ এখন পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক৷


ওই ঘটনায় আজ সাংসদ প্রতিমা ভৌমিক খোঁজ নিতে ভগৎ সিং যুব আবাসে যান৷ সেখানে চিকিৎসক, অন্যান্য স্বাস্থ্য কর্মী এবং ক্যান্টিন কর্মীদের সাথে কথা বলেন৷ রোগীদের খাবার সরবরাহে গুণমানের প্রশ্ণে কোনও আপস করা চলবে না, তা নিশ্চিত করতে বলেছেন তিনি৷ এ-বিষয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সামান্য ভুল বোঝাবুঝির কারণে ওই ঘটনা ঘটেছে৷ তবে রোগীদের খাবার সরবরাহ সহ যাবতীয় সমস্ত বিষয় তদারকির জন্য একজন অতিরিক্ত জেলা শাসককে দায়িত্ব দেওয়া হয়েছে৷ তাঁর কথায়, ক্যান্টিন পরিচালনায় গাফিলতির কারণেই রোগীদের খাবার সরবরাহে ত্রুটি হয়েছে৷ অবশ্য তার পেছনে কারণ সম্পর্কে তিনি দাবি করেন, প্রতিদিন নতুন রোগী আসছেন৷ ফলে ক্যান্টিন পরিচালনায় ত্রুটি হয়ে গেছে৷ তিনি আশ্বস্ত করেন, এখন থেকে করোনা রোগীর খাবার সরবরাহে গুণমানের প্রশ্ণে কোনও আপস করা হবে না৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top