News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : রাজ্যে নিয়মরক্ষায় পালন হবে জগন্নাথের স্নানযাত্রা উৎসব
Image

করোনা : রাজ্যে নিয়মরক্ষায় পালন হবে জগন্নাথের স্নানযাত্রা উৎসব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন৷৷ করোনা-র প্রকোপে এ বছর জগন্নাথের স্নানযাত্রা হবে নিয়ম রক্ষা মাত্র৷ শুধু তা-ই নয়, জগন্নাথের রথযাত্রাও মহা ধুমধামের সাথে পালিত হবে না৷ আজ বৃহস্পতিবার আগরতলায় শ্রীশ্রী জগন্নাথজিউ মন্দির কমিটির সম্পাদক ভক্তিকমল মহারাজ এ-কথা জানিয়েছেন৷ সাথে তিনি যোগ করেছেন, জনসাধারণের জন্য মন্দির খুলে দেওয়া হয়েছিল ঠিকই৷ কিন্তু আজ থেকে পুনরায় মন্দির জনসাধারণের জন্য বন্ধ থাকবে৷ কারণ, মন্দির খোলা থাকলে পারস্পরিক দূরত্ব বজায় থাকে না৷


এদিন মন্দির কমিটির সম্পাদক জানান, করোনা-র প্রকোপে আমরা মঠবাসী কেউই মন্দিরের বাইরে সচরাচর যাচ্ছি না৷ বিশেষ প্রয়োজনে দুয়েকজন বাইরে যান৷ তাঁর কথায়, অন্যান্য বছরের ন্যায় জগন্নাথের স্নানযাত্রা কেবল নিয়ম রক্ষায় হবে৷ আমরা সকলে মাস্ক, গ্লাভসপরে স্নানযাত্রায় অংশ নেব৷ তাতে, জনসাধারণের অংশগ্রহণ হবে না৷ তিনি জানান, শীর্ষ কর্তৃপক্ষের নির্দেশ মেনেই এই আয়োজন করা হচ্ছে৷ দেশের অন্য প্রান্তেও একইভাবে পালিত হবে৷


তিনি বলেন, জগন্নাথের রথযাত্রাও হবে নিয়ম রক্ষার জন্য৷ কোনও অনাড়ম্বর আয়োজন হবে না এ-বছর৷ তাঁর কথায়, অন্যান্য বছর মেলা বসে মন্দিরের সম্মুখে৷ এ-বছর মেলা বসবে না৷ সাথে তিনি যোগ করেন, জনসাধারণের জন্য মন্দির খুলে দেওয়া হয়েছিল৷ কিন্তু, পারস্পরিক দূরত্ব বজায় থাকছে না, তাই আজ থেকে মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top