News Flash

  • Home
  • Uncategorized
  • বিয়ের পিঁড়িতে বসে মস্তিষ্কে রক্তক্ষরণ বরের, পাঁচদিন লড়াইয়ের পর প্রয়াত
Image

বিয়ের পিঁড়িতে বসে মস্তিষ্কে রক্তক্ষরণ বরের, পাঁচদিন লড়াইয়ের পর প্রয়াত

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৪ জুন৷৷ বিয়ের মাঙ্গলিক কাজ প্রায় সমাপ্ত৷ ঘরে গিয়ে পাশা খেলা বাকি৷ কিন্তু, ঠিক ওই সময়েই নব পরিণিতার মাথায় বজ্রপাত হয়৷ স্বামীর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে৷ সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আগরতলায় জিবি হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা৷ কিন্তু, বিধাতার নিষ্ঠুর পরিহাস৷ চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে অকালে ঝরে গেল প্রাণ৷ সদ্য বিবাহিত সাজু দাস আজ প্রয়াত হয়েছেন৷


দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া রামঠাকুর পাড়ার শচীন্দ্র দাসের তৃতীয় পুত্র সাজু দাস গত রবিবার নতুন জীবনের সূচনায় বাড়ি থেকে বের হয়েছিলেন৷ জীবন সঙ্গীকে নিয়ে আর বাড়ি ফেরা হলো না তার৷ বিয়ের পিঁড়িতে বসে মাঝপথেই মস্তিষ্কে রক্তক্ষরণে সংজ্ঞা হারিয়ে ফেলেন তিনি৷ সঙ্গে সঙ্গে তাঁকে বিলোনিয়ার গাবুরাছড়া বিয়ে বাড়ি থেকে প্রথমে মাইছড়া প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু চিকিৎসকরা তাঁর অবস্থা দেখে বিলোনিয়া মহকুমা হাসপাতালে স্থানান্তর করেন৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে৷ তাই তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা রয়েছে৷ সাজুর অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা তাঁকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করেন৷ কিন্তু আজ সকালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন৷


তিনি পেশায় মৎসজীবী ছিলেন৷ তাঁর বড় ভাই বলেন, রোগ নিয়ে ভীষণ উদাসীন ছিলেন সাজু৷ কখনওই চিকিৎসকদের কাছে যেতেন না৷ ফলে, তাঁর রোগ এতটা ভয়ঙ্কর রূপ নিয়েছে আমরা কেউ আঁচ করতে পারিনি৷ এদিকে, মেয়ের বাড়িতে এখন গভীর নিস্তব্ধতা বিরাজ করছে৷ মেয়ে লগ্ণভ্রষ্টা হয়েছে নাকি তার সিঁথির সিঁদুর মুছেছে, সেটাই বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top