News Flash

  • Home
  • Uncategorized
  • হাঁপানিয়ায় তৈরি ৪০০ শয্যার কোভিড কেয়ার সেন্টার, স্থানান্তর পাঁচ করোনা রোগী
Image

হাঁপানিয়ায় তৈরি ৪০০ শয্যার কোভিড কেয়ার সেন্টার, স্থানান্তর পাঁচ করোনা রোগী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন৷৷ হাঁপানিয়া মেলা প্রাঙ্গণে প্রদর্শনী হল-এ করোনা আক্রান্তদের চিকিৎসায় ৪০০ শয্যার কোভিড কেয়ার সেন্টার তৈরি হয়ে গেছে৷ আজ বৃহস্পতিবার পাঁচ রোগীকে সেখানে স্থানান্তর করা হয়েছে৷


ত্রিপুরায় বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে৷ তাঁদের মধ্যে ৪৪৯ জন করোনা আক্রান্ত সক্রিয়৷ ফলে চিকিৎসার জন্য শয্যা বাড়িয়েছে রাজ্য সরকার৷ ত্রিপুরায় বর্তমানে আগরতলার জিবি হাসপাতালে ১০০ শয্যা, আইজিএম হাসপাতালে ৩০ শয্যা, বিএসএফ-এর হাসপাতালে ৩৫ শয্যা, ভগৎ সিং যুব আবাসে ৩০০ শয্যা এবং এখন নব সংযোজন হাঁপানিয়ায় ৪০০ শয্যাবিশিষ্ট কোভিড কেয়ার সেন্টার করোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য বন্দোবস্ত করা হয়েছে৷


মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ টুইট বার্তায় বলেন, ত্রিপুরা শিল্পোদ্যোগ নিগম এবং পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে যুদ্ধকালীন তৎপরতায় হাঁপানিয়া মেলা প্রাঙ্গণে প্রদর্শনী হল-এ ৪০০ শয্যার কোভিড কেয়ার সেন্টার তৈরি করা হয়েছে৷ এটি ত্রিপুরা মেডিক্যাল কলেজ ও স্বাস্থ্য দফতরের তদারকিতে প্রস্তুত করা হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে পাঁচজন করোনা আক্রান্ত রোগীকে সেখানে স্থানান্তর করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top