News Flash

  • Home
  • Uncategorized
  • ফের আমবাসায় রেলে কাটা পড়ে যুবকের মৃত্যু
Image

ফের আমবাসায় রেলে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷ আবারো ত্রিপুরায় রেলে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে৷ বহিঃরাজ্য থেকে আগত ট্রাকের সহ-চালকের রেল লাইনের ধারে মৃতদেহ উদ্ধারের ঘটনা সন্দেহজনক বলে মনে করছে পুলিশ৷


আজ বুধবার ধলাই জেলার আমবাসার ডলুবাড়িতে রেল লাইনের ধারে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃত যুবকের নাম কুটনাবিশ সিনহা৷ তিনি অসমের শিলচরের বাসিন্দা বলে পরিচয় পাওয়া গেছে৷ ট্রাকের সহ-চালক হিসেবে কাজ করতেন তিনি৷ আশঙ্কা করা হচ্ছে, পণ্যবাহী ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে৷ এদিন সকালে রেল লাইনের ধারে রক্তাক্ত মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে আমবাসা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয় পুলিশ৷


জানা গেছে, মঙ্গলবার একটি এলপিজি গ্যাস সিলিন্ডার পরিবাহী লরিতে ওই যুবক ত্রিপুরায় আসেন৷ আমবাসা গ্যাস এজেন্সিতে সিলিন্ডার নামানো হয়েছে৷ গাড়ির চালক ও সহ-চালক রাতে গাড়িতেই ঘুমিয়ে ছিলেন৷ ওই ঘটনা সম্পর্কে গাড়ির চালক জানান, বুধবার সকালে কুটনাবিশ সিনহাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ এরই মধ্যে খবর আসে, রেল লাইনের পাশে তার মরদেহ পড়ে রয়েছে৷


তবে লরি চালকের বক্তব্যে সন্দেহের সৃষ্টি হয়েছে পুলিশের৷ আমবাসা থানার পুলিশ গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে৷ ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ আমবাসার ডলুবাড়ি রেল লাইনের পাশে মৃতদেহ পড়ে থাকার ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top