News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়য় হাতির হামলায় আহত অটোচালক, ভাগ্যক্রমে অক্ষত যাত্রীরা, আতঙ্কে জনতা
Image

তেলিয়ামুড়য় হাতির হামলায় আহত অটোচালক, ভাগ্যক্রমে অক্ষত যাত্রীরা, আতঙ্কে জনতা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩ জুন৷৷ করিডোর দিয়ে হাতির পাল যাওয়ার সময় সামনে এসে পড়ে একটি যাত্রীবোঝাই অটো৷ হতচকিত হয়ে অটোয় হামলা চালায় হাতি৷ তখন যাত্রীরা পালিয়ে আত্মরক্ষা করেন৷ কিন্তু অটোচালক পালাতে গিয়ে আহত হয়েঠেন৷ হাতির দল অটোকে উল্টে ফেলে চলে তার গন্তব্যের দিকে চলে যায়৷ আহত অটোচালক অভিজিৎ ধরকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে৷ এ ঘটনাষ কৃষ্ণপুর ভূমিহীন কলোনি এলাকার জনমনে আতঙ্ক দেখা দিয়েছে৷ ঘটনাটি গতকাল রাত সাড়ে দশটা নাগাদ ঘটেছে৷


বন দফতরের জনৈক আধিকারিক জানিয়েছেন, গতকাল রাতে টিআর ০৬ ২৩৭৫ নম্বরের একটি অটো রিকশা যাত্রী বোঝাই করে উত্তর মহারানি থেকে যাচ্ছিল৷ এক সময় এক দল হাতির হামলার শিকার হয় যাত্রীবোঝাই অটোটি৷ তিনি জানান, ওই এলাকাটি বুনো হাতির যাতায়াতের করিডোর হিসেবে পরিচিত৷ সেখান দিয়ে সবসময় হাতি যাতায়াত করে৷ সেখানে সাইনবোর্ডে সতর্কবার্তাও ঝুলানো রয়েছে৷ তাছাড়া, দুটি ওয়াচ টাওয়ারে বন দফতরের কর্মীরা নজরদারি করেন৷ কিন্তু, গতরাতে বন কর্মীরা অন্যত্র পর্যবেক্ষণে গিয়েছিলেন৷ ওই আধিকারিকের কথায়, হাতির পাল করিডোর দিয়ে যাওয়ার সময় সামনে এসে পড়ে অটোটি৷ তাতেই বিপত্তি দেখা দিয়েছে৷


তিনি বলেন, হঠাৎ অটো দেখে হাতির দল আক্রমণ করে৷ তখন অটোর যাত্রীরা পালিয়ে আত্মরক্ষা করতে সক্ষম হন৷ কিন্তু চালক পালাতে গিয়ে পায়ে গুরুতর আঘাত পেয়েছেন৷ হাতির দল অটোকে উল্টে ফেলে দিয়েছে৷ তাঁর দাবি, ওই ঘটনায় বিশেষ কোনও ক্ষতি হয়নি৷ তবে অটো চালককে তেলিয়ামুড়া হাসপাতালে ভরতি করা হয়েছে৷ সেখানে তার চিকিৎসা চলছে৷ তিনি বলেন, ওই ঘটনায় স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা দিয়েছে৷


এদিকে, এলাকাবাসীর অভিযোগ, হাতির যন্ত্রণায় তাঁরা অতিষ্ঠ হয়ে উঠেছেন৷ মাঝেমধ্যেই হাতির দল বাড়িঘর, খেতের ফসলে হামলা চালায়৷ এতে প্রচুর ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে হয় তাঁদের৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top