News Flash

  • Home
  • Uncategorized
  • ইন্টারনেট সমস্যায় জম্পুইজলার বিভিন্ন অফিসে কাজকর্ম ব্যাহত
Image

ইন্টারনেট সমস্যায় জম্পুইজলার বিভিন্ন অফিসে কাজকর্ম ব্যাহত

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ জুন৷৷ ইন্টারনেট পরিষেবার অভাবে জম্পুইজলা মহকুমার বিভিন্ন অফিসের কাজকর্ম স্তব্ধ হয়ে রয়েছে দীর্ঘদিন যাবত৷ সিপাহীজলা জেলা প্রশাসন এবং মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বারংবার অবগত করা হলেও অদ্যাবধি নেট পরিষেবা সমস্যার সমাধান হয়নি৷ দীর্ঘ আন্দোলনের ফলে জম্পুইজলা মহকুমা সাব-রেজিস্ট্রি অফিসের উদ্বোধন হয়েছে৷ উদ্বোধনের স্যার কাজের কাজ কিছুই হচ্ছে না সাব-রেজিস্ট্রি অফিসে৷ সমস্যা একটাই ইন্টারনেট পরিষেবা নেই৷


সাইনবোর্ড সর্বস্ব জম্পুইজলা মহকুমার সাব রেজিস্ট্রি অফিস৷ ২০১৯ সালের ১৬ নভেম্বর ঘটা করে সাব-রেজিস্ট্রি অফিসের উদ্বোধন করেছিলেন রাজস্ব মন্ত্রী তথা এলাকার বিধায়ক নরেন্দ্র চন্দ্র দেববর্মা৷ বিশালগড় মহকুমাকে দ্বিখন্ডিত করে ২০১২ সালে জম্পুইজলা মহকুমার পথ চলা শুরু হয়েছিল৷ এরপর থেকেই মহকুমাবাসী সাব-রেজিস্ট্রি অফিসের দাবি জানিয়ে আসছিলেন৷ সরকার পরিবর্তনের পর সাব রেজিস্ট্রি অফিস প্রতিষ্ঠার উদ্যোগ নেন বিজেপি-আইপিএফটি জোট সরকার৷ যথারীতি ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন করা হয় মহকুমা সাব-রেজিস্ট্রি অফিসের৷ কিন্তু উদ্বোধনের সাত মাসেও সাব-রেজিস্ট্রি অফিসের সুবিধা ভোগ করতে পারছে না জম্পুইজলা মহাকুমার উপজাতি নাগরিকরা৷ জনদুভর্োগ লাঘবের উদ্দেশ্যে এই সাব রেজিস্ট্রি অফিস প্রতিষ্ঠা করেছিলেন সরকার৷ কিন্তু বাস্তবে সুবিধা ভোগিদের হয়রানি এক বিন্দুও কমেনি অদ্যাবধি৷


এর ফলে এডিসি নির্বাচনের প্রাক্কালে সেখানকার উপজাতি নাগরিকদের মধ্যে চাপা ক্ষোভের চরম আকার ধারণ করছে প্রতিনিয়ত৷ জমি বিক্রি করে সেই জমির দলিল পর্চা হস্তান্তর করা সম্ভব হচ্ছে না তাদের৷ অনেকের জমিনের পর্চা বের করতে পারছে না৷ যার কারণে ব্যাংক থেকে লোন নেওয়ার ক্ষেত্রে তাদের অসুবিধা হচ্ছে৷ সাত মাস পূর্বেই জম্পুইজলা সাব-রেজিস্ট্রি অফিস উদ্বোধন করেছিলেন রাজ্যের রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা৷ কিন্তু বাস্তবে এই সাব রেজিস্ট্রি অফিস আদৌ জনগণের কোন কাজে আসছে কিনা সে বিষয়ে তিনি খোঁজ খবর রাখেননি বলে অভিযোগ সাধারণ মানুষের৷ সম্প্রতি জম্পুইজলা মহকুমায় পরিদর্শনে যান সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক উদয়ন সিনহা৷ পরিদর্শনকালে নেট পরিষেবা সমস্যার বিষয়টি উদয়ন বাবুর নজরে আসে৷ তখন তিনি বলেছিলেন ইন্টারনেট পরিষেবা সমস্যার কথা সিপাহীজলা জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিভাগীয় দপ্তরকে জানানো হয়েছে৷

যতটুকু খবর বিভাগীয় দপ্তরের কর্মকর্তারা যৎ সামান্য চেষ্টা করেছেন বলে জানা যায়৷ এ বিষয়ে মহকুমা শাসক সঞ্জীব দেববর্মা জানান ইন্টারনেট সমস্যার কারণে জমি সফটওয়্যার এর সার্ভার খোলা সম্ভব হচ্ছে না৷ বিগত সাত মাসে মাত্র একটি জমি রেজিস্ট্রি করা সম্ভব হয়েছে৷ অনেকগুলি আবেদনপত্র জমা পড়েছে অফিসে৷ কিন্তু ইন্টারনেট সমস্যার কারণে কাজ করা যাচ্ছে না৷ তিনি আরো জানান বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষের গোচরে নেওয়া হয়েছে৷ ইন্টারনেট সমস্যা সমাধান হলেই সাব-রেজিস্ট্রি অফিসের কাজকর্ম স্বাভাবিক হবে বলে জানিয়েছেন তিনি৷ তবে কখন ইন্টারনেট পরিষেবার ভোগান্তির শেষ হবে এখনো বলা মুশকিল৷ এখন দেখার বিভাগীয় দপ্তর এ বিষয়ে তড়িঘড়ি কোন পদক্ষেপ গ্রহণ করে কিনা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top