News Flash

  • Home
  • Uncategorized
  • ইন্ডিয়ার বদলে ভারতের দাবি, পিটিশন খারিজ করল সুপ্রিম কোর্ট
Image

ইন্ডিয়ার বদলে ভারতের দাবি, পিটিশন খারিজ করল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩ জুন (হি. স.) :  ইন্ডিয়ার বদলে দেশের নামকরণ হোক ভারত। এমন দাবিতে দায়ের করা পিটিশন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি এস এ বোবদে নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই পিটিশন শোনার পর তা  খারিজ করে দেয়।আদালতের তরফ থেকে পিটিশনকারীকে এই দাবি সরকারের কাছে করতে বলা হয়েছে।

প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন যে সংবিধানের মধ্যেও ভারত নামটি রয়েছে।সংবিধানে লেখা রয়েছে “ইন্ডিয়া দেঠ ইজ ভারত”  আদালতে পিটিশন কারি জানান দেশের নাম ইন্ডিয়ান রাখাটা উচিত নয়। অবিলম্বে তা প্রত্যাহার করা হোক। গ্রিক শব্দ ইন্ডিকা থেকে এর উৎপত্তি।তখন আদালত পিটিশন খারিজ করে জানান এমন দাবি সরকারের কাছে করা উচিত। পিটিশনকারীর পক্ষে সওয়াল করতে ওঠা আইনজীবী রাজকিশোর চৌধুরী জানিয়েছেন, দেশের মূল এবং প্রধান নাম ভারত রাখা উচিত। এর জন্য সংবিধানের এক নম্বর ধারা সংশোধন করা প্রয়োজন। দেশের নাম ভারত রাখলে ইংরেজদের ঔপনিবেশিক চিন্তাধারা বর্জন করা হবে এবং রাষ্ট্রভাবনা জন্ম সম্ভবপর হবে। পিটিশনে আরও বলা হয়েছিল ইন্ডিয়ান নাম না সরানোটা বিফলতা বা গোলামির প্রতীক হিসেবে থেকে গিয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top