News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের উন্নয়ন পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে : উপমুখ্যমন্ত্রী
Image

দেশের উন্নয়ন পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন৷৷ বর্তমান সময়ে সমগ্র বিশ্ব কোভিড-১৯ এবং অর্থনৈতিক সমস্যার সম্মুখীন৷ জনসংখ্যার বিশালতার কারণে ভারতবর্ষও আজ কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে৷ এই সমস্যা থেকে উত্তরণে সরকার, জনগণ ও সংবাদমাধ্যমকে একযোগে কাজ করতে হবে৷ আজ মঙ্গলবার সরকারি বাসভবনে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷ তাঁর দাবি, দেশের উন্নয়ন পাঁচটি স্তম্ভের উপর নির্ভর করছে৷ অর্থনীতি, পরিকাঠামো, পদ্ধতি, জনবিন্যাস এবং চাহিদা ও সরবরাহের উপর উন্নয়নের ভিত দাঁড়িয়ে রয়েছে৷


এদিন তিনি বলেন, দেশের বিরাট অংশের মানুষ কৃষি ও দৈনিক কাজের সাথে যুক্ত৷ কোভিড-১৯-এর জন্য উদ্ভূত পরিস্থিতির ফলে কাজ ও খাদ্যের যোগানের যাতে অভাব না হয় সেদিকে কেন্দ্র ও রাজ্য সরকার বিশেষ লক্ষ্য রাখছে৷ বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে৷


তাঁর কথায়, নগদ অর্থ প্রদান কোনও সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না৷ তাই একে ত্রাণ প্যাকেজ হিসেবে দেখা উচিত হবে না৷ তিনি বলেন, সরকার এই আর্থিক প্যাকেজের মাধ্যমে দেশের সার্বিক পরিকাঠামোগত উন্নয়নে সচেষ্ট হয়েছে৷ দেশের এমএসএমই-এর বিকাশে বিশেষ নজর দেওয়া হচ্ছে৷ এক্ষেত্রে রাজ্যেও ঋণ পাওয়ার ক্ষেত্রে সহায়তার জন্য অর্থ দফতরে হেল্প ডেস্ক খোলা হবে৷ তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টাতে সক্ষম হয়েছেন৷ এর প্রকৃষ্ট উদাহরণ জনধন অ্যাকাউন্টের মাধ্যমে ব্যাঙ্কিং পরিষেবাকে সাধারণ মানুষের নাগালে নিয়ে আসা৷
উপমুখ্যমন্ত্রীর মতে, এই সময়ে দেশের উন্নতিতে প্রয়োজন সঠিক দৃষ্টিভঙ্গির৷ এখানে স্লোগানের কোনও স্থান নেই৷ কোভিড-১৯-এর এই কঠিন ও দীর্ঘ চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মহামন্ত্র ‘সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস’-এর মাধ্যমে কাটিয়ে ওঠা যাবে৷ তিনি আশা প্রকাশ করে বলেন, এই কঠিন সময়ে সমস্ত রাষ্ট্র এক হয়ে সমস্যার সমাধান করতে পারবে৷


উপমুখ্যমন্ত্রী বলেন, কোভিড-১৯ মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে সিদ্ধান্ত গ্রহণ করছেন৷ এর মাধ্যমেই বোঝা যায়, বর্তমানে দেশে যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী রয়েছে৷ ত্রিপুরায় কোভিড-১৯ পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, উদ্বেগের কিছু নেই৷ কোভিড-১৯-এর মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে৷ রাজ্যের অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখতেও উদ্যোগ নেওয়া হয়েছে৷ তাঁর আবেদন, বাড়িতে একান্তবাস দৃঢ়ভাবে পালন করতে হবে৷ বাড়ির বাইরে বেরোলেই মুখে মাস্ক পড়তে হবে৷ সামাজিক দূরত্বও বজায় রাখতে হবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top