News Flash

  • Home
  • Uncategorized
  • জিবি হাসপাতালে ফ্লু ক্লিনিকের শৌচালয়ে করোনা আক্রান্ত মহিলার ফাঁসিতে আত্মহত্যা
Image

জিবি হাসপাতালে ফ্লু ক্লিনিকের শৌচালয়ে করোনা আক্রান্ত মহিলার ফাঁসিতে আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন৷৷ জিবি হাসপাতালে ফ্লু ক্লিনিকে ভরতি জনৈক মহিলা আজ মঙ্গলবার ভোরে আত্মহত্যা করেছেন৷ শৌচালয়ে গলায় ফাঁস জড়ানো তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে৷ অতিরিক্ত মুখ্যসচিব এস কে রাকেশ জানিয়েছেন, ওই মহিলা করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন৷


আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ জিবি হাসপাতালের ফ্লু ক্লিনিকের শৌচালয়ে পঞ্চাশোর্ধ এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে৷ তিনি গড়ায় ফাঁস জড়িয়ে আত্মহত্যা করেছেন৷ মহিলাটি আমতলি থানাধীন মতিনগরের বাসিন্দা৷ গতকাল সন্ধ্যায় তিনি জ্বর এবং কাশির সমস্যা নিয়ে ফ্লু ক্লিনিকে ভরতি হয়েছিলেন৷ গতকালই তার নমুনা সংগ্রহ করা হয়েছিল৷ আজ সকাল ১১টায় তার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷


হাসপাতাল সূত্রের খবর, ওই মহিলা মানসিক অবসাদ এবং কিডনি-র সমস্যায় ভুগছিলেন৷ আজ তাঁর মৃতদেহ উদ্ধারের ঘটনায় হাসপাতালে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ অতিরিক্ত মুখ্যসচিব জানিয়েছেন, করোনা আক্রান্ত মহিলা আত্মহত্যা করেছেন৷ তাই তার মৃতদেহ ময়না তদন্ত করা হবে৷ সে-মোতাবেক মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে৷ এর পর স্বাস্থ্যবিধি মেনে তাঁর মৃতদেহ সৎকার করা হবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top