News Flash

  • Home
  • Uncategorized
  • সিটি বাস পুনরায় চালু করার নির্দেশ
Image

সিটি বাস পুনরায় চালু করার নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে৷৷ সিটিবাস সার্ভিস পুনরায় চালু করার জন্য ত্রিপুরা আরবান ট্রান্সপোর্ট কর্পোরেশন এবং ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনকে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার৷ এই মর্মে গত ২৮ মে এক নির্দেশিকা জারী করা হয়েছে৷ তাতে পারস্পরিক দূরত্ব বজায় রাখার শর্তে যাত্রী পরিষেবা চালু করার জন্য বলা হয়েছে৷


বাস পরিষেবা চালু করার ক্ষেত্রে মাস্ক পরিধান এবং সেনিটাইজার ব্যবহার কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় বাধ্যতামূলক করা হয়েছে৷ এই বিষয়ে আইনমন্ত্রী জানিয়েছেন, কোভিড-১৯ অতিমারী মোকাবিলায় সমস্ত স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশিকা মেনে টিইউটিসিএল এবং টিআরটিসি-কে সিটিবাস সার্ভিস চালু করার নির্দেশ দেওয়া হয়েছে৷

এক্ষেত্রে টিইউটিসিএল নাগেরজলা েেথকে চম্পকনগর, জিবি হসপিটাল থেকে বিশ্রামগঞ্জ, চন্দ্রপুর আইএসবিটি থেকে মোহনপুর, নাগেরজলা থেকে খুমুলুঙ এবং নাগেরজলা থেকে খোয়াই রুটে বাস পরিষেবা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে৷ তেমনি টিআরটিসি-কে চন্দ্রপুর থেকে সচিবালয়, সূর্যমণিনগর থেকে সচিবালয়, আগরতলা থেকে সাব্রুম, আগরতলা থেকে বিলোনীয়া, উদয়পুর থেকে কিল্লা, বটতলা থেকে জিরানীয়া এবং জিবি হসপিাল থেকে রাস্তারমাথা পর্যন্ত বাস পরিষেবা চালু করার জন্য বলা হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top