News Flash

  • Home
  • Uncategorized
  • চেন্নাই-আগরতলা স্পেশাল ট্রেন থেকে পড়ে বিলোনীয়ার কিশোরের মৃত্যু
Image

চেন্নাই-আগরতলা স্পেশাল ট্রেন থেকে পড়ে বিলোনীয়ার কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৩০ মে৷৷ লকডাউনে বহিঃরাজ্যে আটকে থেকে বাড়ি ফেরা হল না বছর পনেরোর এক কিশোরের৷ আজ শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ মধ্য অসমের সিভাঙ্গা এলাকায় ট্রেন থেকে ছিটকে পড়ে মৃত্যু হয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার রাজনগর ব্লকের অধীন রাঙ্গামুড়ার বাসিন্দা বাবুল মিয়াঁর৷ কী করে চলন্ত ট্রেন থেকে পড়েছে বাবুল সে সম্পর্কে এখনও তথ্য পায়নি রেল পুলিশ৷ অসম পুলিশ ও আরপিএফ জওয়ানরা তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷ ঘটনার আকস্মিকতায় ট্রেনের অন্য যাত্রীরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন৷


করোনা-র প্রকোপে লকডাউনে বহিঃরাজ্যে প্রচুর মানুষ আটকে গিয়েছিলেন৷ ত্রিপুরা সরকার তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে৷ প্রায় প্রতিদিন বহিঃরাজ্য থেকে ত্রিপুরার নাগরিকরা ট্রেনে ফিরছেন৷ তেমনি চেন্নাই থেকে একটি ট্রেন ত্রিপুরার নাগরিকদের নিয়ে আসছিল৷ ওই ট্রেনেই ছিল বাবুল মিয়াঁ৷ তার সহযাত্রীরা জানিয়েছেন, বাবুল ট্রেনের দরজার কাছে দাঁড়িয়েছিল৷ দ্রুতগামী ট্রেন একসময় ঝাঁকুনি দেয়৷ সে সময় সম্ভবত নিয়ন্ত্রণ রাখতে না পেরে ছিটকে পড়ে সে৷

ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে৷
ওই ঘটনায় সিভাঙ্গায় চেন্নাই-আগরতলা স্পেশাল ট্রেনটি কিছুক্ষণ দাঁড়িয়েছিল৷ পুলিশ ও আরপিএফ এসে মৃতদেহ উদ্ধার করে নেওয়ার পর ট্রেন পুনরায় আগরতলার উদ্দেশে রওয়ানা দিয়েছে৷ এদিকে, বাবুলের মৃত্যু সংবাদ বিলোনিয়ায় এসে পৌঁছলে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top