News Flash

  • Home
  • Uncategorized
  • ২৪ ঘন্টায় আক্রান্ত ৭,৪৬৬ জন, ভারতে করোনায় মৃত্যু বেড়ে ৪,৭০৬ : স্বাস্থ্য মন্ত্রক
Image

২৪ ঘন্টায় আক্রান্ত ৭,৪৬৬ জন, ভারতে করোনায় মৃত্যু বেড়ে ৪,৭০৬ : স্বাস্থ্য মন্ত্রক

নয়াদিল্লি, ২৯ মে (হি.স.): করোনা-আক্রান্তের নিরিখে ফের রেকর্ড গড়ল ভারত। এল ধাক্কায় ভারতে নতুন করে কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৭,৪৬৬, যা এখনও পর্যন্ত রেকর্ড। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ১৭৫ জন করোনা-সংক্রমিত রোগীর। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৭০৬ এবং সংক্রমিত ১,৬৫,৭৯৯ জন। ইতিমধ্যেই ভারতে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭,১১,০৫ জন। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ১,৬৫,৭৯৯ জন (সক্রিয় করোনা রোগী ৮,৯৯,৮৭)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৭০৬। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৭,১১,০৫ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ৪,৭০৬ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৫৯ জনের মৃত্যু হয়েছে, অসমে ৪ জনের, বিহারে ১৫ জনের, চন্ডীগড়ে ৪ জন, দিল্লিতে ৩১৬ জনের, গুজরাটে ৯৬০ জনের, হরিয়ানায় ১৯ জনের, হিমাচল প্রদেশে ৫ জনের, জম্মু-কাশ্মীরে ২৭ জনের, ঝাড়খণ্ডে ৪ জনের, কর্ণাটকে ৪৭ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৭ জন, মধ্যপ্রদেশে ৩২১ জন, মহারাষ্ট্রে ১,৯৮২ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় ৭ জনের, পঞ্জাবে ৪০ জন, রাজস্থানে ১৮০ জনের, তামিলনাড়ুতে ১৪৫ জন, তেলেঙ্গানায় ৬৭ জন, উত্তরাখণ্ডে ৪ জন, উত্তর প্রদেশে ১৯৭ জন এবং পশ্চিমবঙ্গে ২৯৫ জন প্রাণ হারিয়েছেন।

করোনা-প্রকোপে ত্রস্ত মহারাষ্ট্রে শুক্রবার সকাল আটটা পর্যন্ত করোনা-আক্রান্তের সংখ্যা ৫৯,৫৪৬, দিল্লিতে ১৬,২৮১, তামিলনাড়ুতে ১৯,৩৭২, অন্ধ্রপ্রদেশে ৩২৫১ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩৩ জন ( প্রত্যেকেই সুস্থ) অরুণাচল প্রদেশে ৪ জন, অসমে ৮৫৬ জন, বিহারে ৩২৯৬ জন, চন্ডীগড়ে ২৮৮ জন, ছত্তিশগড়ে ৩৯৯ জন, দাদর নগর হাভেলিতে দু’জন, গোয়ায় ৬৯ জন (সুস্থ ৩৮ জন), গুজরাটে ১৫,৫৬২ জন, হরিয়ানায় ১৫০৪ জন, হিমাচল প্রদেশে ২৭৬ জন, জম্মু-কাশ্মীরে ২০৩৬ জন, ঝাড়খণ্ডে ৪৬৯ জন, কেরলে ১০৮৮, কর্ণাটকে সংক্রমিত ২৫৩৩ জন, লাদাখে ৭৩ জন, মধ্যপ্রদেশে ৭৪৫৩ জন, মণিপুরে ৫৫ জন (৫ জন সুস্থ), মেঘালয় ২১ জন, মিজোরামে একজন, নাগাল্যান্ডে ১৮ জন, ওডিশায় ১৬৬০ জন, পুদুচেরিতে ৫১ জন, পঞ্জাবে ২১৫৮ জন, রাজস্থানে ৮০৬৭ জন, সিকিম একজন, তেলেঙ্গানায় ২২৫৬ জন, ত্রিপুরায় ২৪২ জন, উত্তরাখণ্ডে ৫০০ জন, উত্তর প্রদেশে ৭১৭০ এবং পশ্চিমবঙ্গে ৪৬৭৩ জন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top