News Flash

  • Home
  • Uncategorized
  • সম্ভ্রান্ত পরিবারের বৃদ্ধা মায়ের দুর্দশা, প্রতিবেশীরা দ্বারস্থ হলেন পুলিশের
Image

সম্ভ্রান্ত পরিবারের বৃদ্ধা মায়ের দুর্দশা, প্রতিবেশীরা দ্বারস্থ হলেন পুলিশের

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম,২৮ মে৷৷ দুই ছেলে, পুত্রবধূ ও নাতনিদের মারে আহত ৮০ বছরের বৃদ্ধা মা৷ প্রতিবেশীদের সহযোগিতায় থানায় মামলা৷ ঘটনা বুধবার দুপুরে বিশালগড় থানাধীনকড়ুইমুড়ায়৷
দুই ছেলেই সরকারি চাকরি করেন৷ বাড়িতে বড় বড় প্রাসাদসম অট্টালিকা৷ বিল্ডিং ঘরের এত সুন্দর রুমে জায়গা হয় না বৃদ্ধা মার৷ সরকারি চাকরিজীবী দুই ছেলে হুমায়ুন মিয়া ও সোলেমান মিয়া৷ বাড়ি বিশালগড় থানাধীন কড়ুইমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ণ মাদ্রাসা পাড়ায়৷ বড় ছেলে হুমায়ন পাসপোর্ট অফিসে কর্মরত৷ ছোট ছেলে সোলেমান সরকারী মাদ্রাসা শিক্ষক৷ তাদের বাবা রোশন মুল্লা এলাকায় সজ্জন ব্যক্তি ছিলেন৷ অনেক কষ্ট করে ছেলেদের পড়াশোনা শিখিয়েছেন৷ হয়তো ভেবেছিলেন ছেলেরা বড় হয়ে শিক্ষিত হয়ে সরকারি চাকরি করে মা-বাবাদের সুখে রাখবেন৷


নিজেদের ভবিষ্যতের সুখের কথা ভেবে ছেলেদের শিক্ষিত করতে অনেক পরিশ্রম করেছেন৷ দীর্ঘদিন আগেই রোশন মোল্লা প্রয়াত হয়েছেন৷ বেঁচে রয়েছেন উনার স্ত্রী জবেদা খাতুন৷ বর্তমানে জবেদা খাতুন এর থাকার ঠিকানা হলো ছোট্ট একটি কুঁড়ে ঘরে৷ ছোট ছেলের উঠানেই একটি ছোট্ট ঘরে এই বয়সেও নিজেই নিজের কাজ করে চলতে হচ্ছে৷ ছেলেদের বিল্ডিং ঘরে মায়ের প্রবেশ নিষেধ৷ বুধবার বড় ছেলের বাড়িতে লাঠি ভর করে যেতে দেখে ছেলের বউ এবং নাতনীরা বেদম ভাবে মারতে থাকে তাকে৷

অভিযোগ ঈদের নিমন্ত্রনে ভালো ভালো মানুষ তাদের বাড়িতে আসবে৷ এই সময়ে কেন তাদের বাড়ীতে পা রাখল বৃদ্ধা মা৷ তাদের পরিবারের মান-সম্মান নাকি চলে যাবে৷ ঈদের উৎসবে বড় ছেলের দুই বিবাহিত মেয়ে বেড়াতে এসেছিলেন৷ মা ও দুই মেয়ে মিলে প্রচন্ডভাবে মেরে মাটিতে ফেলে দেয় বৃদ্ধা মহিলাকে৷ প্রতিবেশীরা ঘটনাটি প্রত্যক্ষ করে মহিলাকে নিয়ে থানায় হাজির হন৷ বিশালগড় মহিলা থানায় গিয়ে এই বৃদ্ধা মা পুলিশের সামনে কাঁদতে থাকেন৷ সঠিকভাবে সব কিছু বলতেও পারছেন না৷ বড় ছেলের ২ মেয়ে পিংকি ও প্রিয়াংকা৷ দুজনের স্বামী সরকারি চাকরি করেন৷ এলাকাবাসীর দাবি এই সমস্ত কুলাঙ্গার মেয়ে ও পুত্রবধূদের যেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন প্রশাসন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top