News Flash

  • Home
  • Uncategorized
  • টিবিএসই পরিচালিত ২০টি বিদ্যালয়কে সিবিএসই অনুমোদন দিয়েছে : শিক্ষামন্ত্রী
Image

টিবিএসই পরিচালিত ২০টি বিদ্যালয়কে সিবিএসই অনুমোদন দিয়েছে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ ত্রিপুরায় ২০টি সরকারি এবং সরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয় সিবিএসই অনুমোদন পেয়েছে৷ চলতি শিক্ষাবর্ষ থেকেই ওই বিদ্যালয়গুলি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ-এর (টিবিএসই) বদলে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ (সিবিএসই) দ্বারা পরিচালিত হবে৷ আজ বুধবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই খবর দিয়েছেন৷ তিনি সিবিএসই-কে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন৷


এদিন তিনি বলেন, ত্রিপুরা সরকার ২০টি বিদ্যালয়কে সিবিএসই অনুমোদন দেওয়ার জন্য আবেদন জানিয়েছিল৷ সিবিএসই ওই ২০টি বিদ্যালয়কেই অনুমোদন দিয়েছে৷ তাঁর কথায়, ইচ্ছে করলেই সিবিএসই-র অনুমোদন পাওয়া যায় না৷ এ-ক্ষেত্রে বিদ্যালয়ে প্রয়োজনীয় পরিকাঠামো থাকা খুবই জরুরি৷ তাঁর দাবি, সিবিএসই ওই বিদ্যালয়গুলিকে পরীক্ষা করার পর সন্তুষ্ট হয়েছে৷ তাই, অনুমোদন দিয়েছে৷
শিক্ষামন্ত্রী জানান, পশ্চিম ত্রিপুরা জেলায় ৬টি এবং সিপাহিজলা জেলা, গোমতি জেলা, দক্ষিণ জেলা, খোয়াই জেলা, ধলাই জেলা, ঊনকোটি জেলা এবং উত্তর ত্রিপুরা জেলায় দুটি করে বিদ্যালয় সিবিএসই অনুমোদন পেয়েছে৷ তার মধ্যে শুধু একটি বিদ্যালয় ছাড়া বাকি ১৯টি বিদ্যালয় প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সিবিএসই পরিচালনা করবে৷ একটি বিদ্যালয় তৃতীয় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সিবিএসই দ্বারা পরিচালিত হবে৷


শিক্ষামন্ত্রীর কথায়, ওই ২০টি বিদ্যালয়ের মধ্যে ১৭টি সরকারি এবং তিনটি সরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয় রয়েছে৷ একটি বিদ্যালয় এডিসি প্রশাসন পরিচালনা করছে৷ তাঁর দাবি, চলতি শিক্ষাবর্ষ থেকেই ওই বিদ্যালয়গুলিকে সিবিএসই-র হাতে তুলে দেওয়া হবে৷ এক্ষেত্রে প্রথম শ্রেণি থেকে নবম এবং একাদশ শ্রেণি চলতি শিক্ষাবর্ষ থেকেই সিবিএসই পরিচালনা করবে৷ শিক্ষামন্ত্রী প্রত্যয়ের সুরে বলেন, দীর্ঘ প্রচেষ্টা আজ সার্থক হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top