News Flash

  • Home
  • Uncategorized
  • গকুলনগরে চিতা বাঘের অবস্থান ঘিরে জনমনে আতঙ্ক
Image

গকুলনগরে চিতা বাঘের অবস্থান ঘিরে জনমনে আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ মে৷৷ অবিশ্বাস্য হলেও সত্যি? জনবসতি এলাকায় দেখা গেল বাঘ ও বাঘ শাবক৷ ঘটনা বিশালগড়ের গোকুলনগর বিএসএফ ক্যাম্প সংলগ্ণ জাতীয় সড়ক লাগোয়া এলাকায়৷ সেখানে রাস্তার পাশেই রয়েছে খানিকটা ঘন জঙ্গল৷ বিএসএফ ক্যাম্পের কাছেই জাতীয় সড়কে যানবাহন আটক করে তল্লাশি চালায় নিরাপত্তাকর্মীরা৷


সেখানে কর্তব্যরত এক পুলিশ কর্মী প্রাকৃতিক তাগিদে এগিয়ে গেলে লক্ষ করেন এক চিতাবাঘ ও বাঘ শাবক৷ ততক্ষনে আতঙ্কে তার প্রাণ ওষ্ঠাগত প্রায়৷ প্রাণ বাঁচাতে সেখান থেকে দ্রুত পালিয়ে আসেন তিনি৷ সঙ্গে সঙ্গে ঘটনাটি তিনি অন্যান্যদের জানান৷ লোকজনরা এগিয়ে গিয়ে বাঘ ও বাঘ শাবক প্রত্যক্ষ করেন৷ মুহূর্তে এই চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়ে এলাকায়৷ পলকেই বহু লোকের সমাগম ঘটে ওই এলাকায়৷


খবর পাঠানো হয় বনদপ্তরে৷ ছুটে আসে বনদপ্তরের কর্মীরাও৷ ততক্ষনে বাঘ ও বাঘ শাবক জঙ্গলের দিকে চলে যায়৷ বাঘের সন্ধানে তল্লাশি চালাতে আসা বন দপ্তরের কর্মীদের প্রস্তুতি নিয়ে জনমনে রীতিমতো কৌতূহলের সৃষ্টি হয়েছে৷ কেননা লাঠিসোটা ছাড়া বন দপ্তরের কর্মীদের কাছে আর তেমন কোনো যন্ত্রপাতি ছিল না৷ বাঘ ধরতে আসা বনকর্মীদের প্রস্তুতি ঘিরে জনমনে রীতিমতো হাসির রোল পরিলক্ষিত হয়৷ জনবসতি এলাকায় চিতাবাঘ ও বাঘ শাবকের আগমন কিরে জনমনে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ তাহলে কি সত্যি সত্যি রাজ্যের জঙ্গলেও বাঘের অস্তিত্ব পরিলক্ষিত হচ্ছে?

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top