News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রমিকদের আর্থিক সাহায্য না দিলে কৈলাসহরে জনতা বন্ধ করার হুমকি কংগ্রেসের
Image

শ্রমিকদের আর্থিক সাহায্য না দিলে কৈলাসহরে জনতা বন্ধ করার হুমকি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৬ মে৷৷ ঊনকোটি জেলা কংগ্রেসের পক্ষ থেকে ঊনকোটি জেলাশাসক অফিসে ৮ দফা দাবিতে মঙ্গলবার ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়৷ সামাজিক দূরত্ব বজায় রেখে তারা এই আন্দোলন কর্মসূচিতে শামিল হন৷


ডেপুটেশন ও স্মারকলিপি প্রদানকালে জেলাশাসক শান্তি রঞ্জন চাকমা অনুপস্থিত থাকায় ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস দলের নেতৃবৃন্দ৷ তারা জেলাশাসক অফিসে তাদের স্মারকলিপি প্রদান করেন৷ ডেপুটেশন প্রদানকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঊনকোটি জেলা কংগ্রেসের নেতৃবৃন্দ অভিযোগ করেন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে যেসব কর্মসূচি ঘোষণা করেছে সেগুলোর সঠিক বাস্তবায়ন করা হচ্ছে না৷ নির্মাণ শ্রমিক পরিযায়ী শ্রমিক সহ অন্যান্য শ্রমিকদের প্রয়োজনীয় সাহায্য আবেদন জানিয়েছে কংগ্রেস দল৷


অটোচালক, গাড়িচালকসহ অন্যান্য শ্রমিকদের এক হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদানের কথা ঘোষণা করা হলেও কোন জেলায় কোন মোটর শ্রমিক টাকা পাননি বলে অভিযোগ করা হয়৷ এই সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়াতে তারা আবেদন জানান৷ সরকার ও প্রশাসন স্বচ্ছতা বজায় রেখে কাজ না করলে কংগ্রেস দল আন্দোলনে শামিল হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top