News Flash

  • Home
  • Uncategorized
  • বহিঃরাজ্য থেকে আসা আরও চার জনের দেহে মিলিল করোনার সন্ধান, কেন্দ্রের নতুন নির্দেশিকা
Image

বহিঃরাজ্য থেকে আসা আরও চার জনের দেহে মিলিল করোনার সন্ধান, কেন্দ্রের নতুন নির্দেশিকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ বহিঃরাজ্য থেকে করোনা সংক্রমিত হয়ে ত্রিপুরায় আগতদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে৷ আজ আরো ৪ জনের কোবিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ তারা সকলেই মুম্বাই থেকে ট্রেনে ফিরেছেন৷ সবমিলিয়ে ত্রিপুরায় এখন পর্যন্ত ১৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷
ত্রিপুরায় বিএসএফ জওয়ান ও তাদের পরিবার করোনা আক্রান্তের তালিকায় শীর্ষে ছিলেন৷ তখন সাধারণ নাগরিকের করোনা আক্রান্তের ঘটনা ছিল না৷ কিন্তু, ট্রেন চালু হওয়ার পর থেকে বহিঃরাজ্য ফেরত ত্রিপুরার নাগরিকদের দেহে করোনা-র সংক্রমণ মিলছে৷ আজ রাতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব টুইট বার্তায় বলেন, ৯৯০টি নমুনা পরীক্ষায় ৪ জনের কোবিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷ তারা মুম্বাই থেকে ট্রেনে ফিরেছেন৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তদের মধ্যে ১৬৫ জন সুস্থ হয়েছেন৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ১৭মে, ২০২০ তারিখে জারি আদেশ অনুসারে হোটেল ও অন্যান্য

অতিথিশালাগুলিতে স্বাস্থ্যকর্মী, পুলিশ, সরকারি কর্মচারী, আটকে পড়া মানুষকে (পর্যটক সহ) কোয়ারেন্টিন সুুবিধা দেওয়ার জন্য খুলে রাখার অনুমতি দেওয়া হয়েছিল৷ এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, হোটেল বা অতিথিশালাগুলি পর্যটক ও অন্যান্য বাণিজ্যিক কাজে ভ্রমণরত ব্যক্তিদেরও আশ্রয় দিতে পারবে৷ তবে তাঁদের বাস, ফ্লাইট, ট্রেনের টিকেট প্রদর্শন করতে হবে৷


অন্যদিকে জেলাশাসক ও সমাহর্তার বি’প্তিমূলে কন্টেইনমেন্ট জোনগুলিকে ’রেড জোন’ হিসেবে চিহ্ণিত করা হয়েছিল৷ তবে ১৫ এপ্রিল, ২০২০ তারিখে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের জারি করা আদেশ অনুসারে যদি সংশ্লিষ্ট এলাকায় ১৪দিন পর্যন্ত কোন কোভিড-১৯ রোগী পাওয়া না যায় তাহলে সেটিকে ’অরে’ জোন’ বলে গণ্য করা হবে৷ কিন্তু সেখানে কন্টেইনমেন্ট জোন-এর নিয়মকানুন চলতে থাকবে ২৮দিন পর্যন্ত৷ ২৮ দিন পর্যন্ত কোন নতুন রোগী পাওয়া না গেলে তবেই সেটি ’গ্রীণ জোন’-এ পরিণত হবে৷ আজ ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এক বি’প্তিতে এই সংবাদটি জানানো হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top