News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধূর ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা গকুলনগরে
Image

গৃহবধূর ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা গকুলনগরে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৫ মে৷৷ লকডাউন এর মধ্যে আত্মহত্যার চেষ্টা এক গৃহবধুর৷ ঘটনা বিশালগড় থানার অন্তর্গত গকুলনগর রাস্তারমাথা এলাকায়৷


ঘটনার বিবরণে জানা যায়, গকুলনগর রাস্তার মাতা এলাকার সঞ্জীব দাস এর স্ত্রী আজ বেলা আনুমানিক ৩:৩০ মিনিট নাগাদ পরিবারের লোকেদের অজান্তে নিজ ঘরে গলায় ফাঁস লাগায়৷ গৃহবধূ ঝুমা দাস দেবনাথকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় গৃহবধূর ননদ৷ তখন শুরু হয় চিৎকার- চেঁচামেচি মুহুর্তের মধ্যে এলাকার কিছু লোক একত্রিত হয়ে গৃহবধূকে ঝুলন্ত অবস্থা থেকে মাটিতে নামিয়ে আনে৷ খবর দেওয়া হয় বিশালগড় দমকল বাহিনীকে৷

সাথে সাথে দমকল বাহিনীর কর্মীরা এসে তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ ওই গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাপানিয়ায় টিএমসিতে রেফার করে দেওয়া হয়৷ উল্লেখ্য এই মহিলার স্বামী আগেও একটি বিয়ে করেছিল, এবং আগের বউটিও গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছিল৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top