News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষকদের উৎসাহীত করতে ক্ষেতে গিয়ে ধান কাটলেন কৃষিমন্ত্রী
Image

কৃষকদের উৎসাহীত করতে ক্ষেতে গিয়ে ধান কাটলেন কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ কৃষকরাই উন্নয়নের চালিকাশক্তি৷ কৃষকদের উৎসাহিত করতে রাজ্যের কৃষি উন্নয়ন মন্ত্রী প্রণজিত সিংহ রায় নিজেই হাতে পাকা ধান কেটে কৃষকের ঘরে তুলে দিতে উদ্যোগ গ্রহণ করলেন৷


রবিবার গোমতী জেলার উদয়পুর এর ছাতারিয়া গ্রামে এই প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেন কৃষি উন্নয়ন মন্ত্রী৷ ছাতারিয়া গ্রামের গরিব কৃষক পিন্টু মজুমদারের খেতে পাকা ধান পড়ে রয়েছে৷ একদিকে লকডাউন অন্যদিকে আর্থিক অসঙ্গতির কারণে কৃষক পিন্টু মজুমদার সেই পাকা ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না৷ এরই পরিপ্রেক্ষিতে কৃষি উন্নয়ন মন্ত্রী প্রণজিত সিংহ রায় নিজে মন্ডল কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পাকাধান কেটে কৃষকের ঘরে তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন৷


এই উদ্যোগের মধ্য দিয়ে কৃষিমন্ত্রী কৃষকদের কাছে বার্তা পৌঁছে দিতে চেয়েছেন রাজ্য সরকার কৃষকদের পাশে রয়েছে৷ লক ডাউনের কারণে, আর্থিক অসঙ্গতির জনিত কারণে যারা পাকা ধান ঘরে তুলতে পারছেন না তাদের ধান কেটে ঘরে তুলে দেওয়ার জন্য সহযোগিতার হাত সম্প্রসারিত করতে দলীয় নেতাকর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top