News Flash

  • Home
  • Uncategorized
  • স্নান করতে গিয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু এক ব্যক্তির
Image

স্নান করতে গিয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ পুকুরে স্নান করতে গিয়ে সলিল সমাধি ঘটল এক গাড়িচালকের৷ ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের মধ্যপাড়ায়৷ মৃতের নাম নারায়ন দেবনাথ৷ পেশায় গাড়ীচালক নারায়ন দেবনাথ শনিবার সন্ধ্যা নাগাদ ভাড়া বাড়ির পুকুরে স্নান করতে যান৷ সঙ্গে ছিলেন তার স্ত্রী সবিতা দেবনাথ৷ পুকুরের ঘাটে স্নান করতে গিয়ে হোঁচট খেয়ে জলে পড়ে যান নারায়ন দেবনাথ৷


তিনি সাঁতার জানতেন না৷ জলে পড়ে যাওয়ার পর স্বামীকে দেখতে না পেয়ে চিৎকার চেচামেচি শুরু করেন স্ত্রী সবিতা দেবনাথ৷ চিৎকার শুনে তার তার ছেলে ও প্রতিবেশীরা ছুটে আসেন৷ খবর পাঠানো হয় দমকল বাহিনীকে৷ জলে ডুবে যাওয়া নারায়ন দেবনাথ কে উদ্ধারের জন্য চেষ্টা করে ব্যর্থ হন স্থানীয় লোকজন রা৷ দমকল বাহিনীর জওয়ানরা এসে তাকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান৷ ততক্ষণে তিনি আর বেঁচে নেই৷


ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নারায়ন দেবনাথকে মৃত বলে ঘোষণা করেন৷ তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই ধর্মনগরের মধ্যপাড়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ রবিবার ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারের লোকজন হাতে তুলে দেওয়া হয়৷ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে পরিবারটি পুরোপুরি অসহায় হয়ে পড়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top