News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্র ফেরত করোনা সংক্রমিতদের সংস্পর্শে থাকা ৭৩২ জন চিহ্ণিত
Image

মহারাষ্ট্র ফেরত করোনা সংক্রমিতদের সংস্পর্শে থাকা ৭৩২ জন চিহ্ণিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ মহারাষ্ট্র ফেরেত করোনা সংক্রমিতদের সংস্পর্শে থাকা সকলকে চিহ্ণিত করা হয়েছে৷ এমন ৭৩২ জনের আগামী দুইদিনের মধ্যে নমুনা পরীক্ষা করা হবে৷ এদিকে, বহিঃরাজ্য ফেরত করোনা সংক্রমিতদের বাড়ির আশেপাশে এখনই করোনা ঝুকিপূর্ণ এলাকা ঘোষণা দেওয়ার প্রয়োজনীয়তা নেই বলে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরার জেলা শাসক৷


এদিন, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানান, গতকাল মহারাষ্ট্র ফেরত করোনা সংক্রমিত ষোলজনকে চিহ্ণিত করা হয়েছে৷ তাদের সংস্পর্শে থাকা ৭৩২ জনকেও ইতিমধ্যে চিহ্ণিত করেছে স্বাস্থ্য দপ্তর৷ তিনি বলেন, আগামী দুইদিনের মধ্যে ওই ৭৩২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে৷ কেন্দ্রীয় স্বাস্থ্যনীতি মেনেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি করেন শিক্ষামন্ত্রী৷


এদিকে, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডাঃ সন্দীপ এম মাহাত্মে বলেন, আপাতত করোনা সংক্রমিতদের বাড়ির আশেপাশে ঝুকিপূর্ণ এলাকা (কনটেইনমেন্ট জোন) ঘোষণা দেওয়ার প্রয়োজনীয়তা নেই৷ তিনি বলেন, নয়া স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুযায়ী ফেরত করোনা সংক্রমিতদের বাড়ির আশেপাশে কনটেইনমেন্ট জোন ঘোষণা দিতে হবে না৷ তবে, নতুন কোন করোনা সংক্রমিতের সন্ধান পাওয়া গেলেই তবেই ওই এলাকাকে করোনা ঝুকিপূর্ণ এলাকা বলে ঘোষণা দেওয়া হবে৷


এদিকে, বহিঃরাজ্য থেকে রাজ্যে ফিরে আসা ত্রিপুরার নাগরিকদের হোম কোয়ারেন্টাইন এ থাকার নির্দেশিকা জারি করা হলেও অনেক ক্ষেত্রে এইসব নির্দেশিকা মান্য করছেন না সংশ্লিষ্ট লোকজনরা৷ তাতে পরিণতি ভয়ঙ্কর আকার ধারণ করার যথেষ্ট আশঙ্কা রয়েছে৷ প্রশাসন এসব বিষয় নিয়ে কঠোর কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ উঠেছে৷ এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজধানী আগরতলা শহরের পোস্ট অফিস চৌমুহনী এলাকার জনগণ রবিবার প্রতিবাদ বিক্ষোভে সামিল হন৷ স্থানীয় বাসিন্দারা জানান পোস্ট অফিস চৌমুহনী এলাকার তিনজন বহির রাজ্য থেকে এসেছেন৷ তারা হোম কোয়ারেন্টাইন এ থাকার কথা থাকলেও তারা সরকারী নির্দেশ মান্য করছেন না৷ স্থানীয় জনগণ অভিযোগের আঙুল তুলেছেন প্রশাসনের বিরুদ্ধেও৷


তারা জানান বিষয়টি তারা স্বাস্থ্য দপ্তর, এসডিএম সহ পুলিশ প্রশাসনকে জানিয়েছেন৷ কিন্তু কোন ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না৷ শুধু তাই নয়, যে রাস্তা দিয়ে ওইসব লোকজন বাড়িতে গিয়েছেন সেই রাস্তাটি পর্যন্ত স্যানিটেশনের আওতায় আনা হয়নি৷ এলাকার লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন৷ প্রশাসনের তরফ থেকে গোটা এলাকাকে সানিটাইস করার জন্য এলাকাবাসী জোরালো দাবি জানিয়েছেন৷ এসব দাবির পরিপ্রেক্ষিতে এলাকার জনগণ ক্ষুব্ধ হয়ে রবিবার পোস্ট অফিস এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন৷ অবশেষে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেওয়ায় তারা বিক্ষোভ প্রত্যাহার করে নেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top