News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্রে নেশা বিরোধী মঞ্চ
Image

মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্রে নেশা বিরোধী মঞ্চ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর নির্বাচনী এলাকা বনমালীপুর বিধানসভা কেন্দ্রে ৭ক্লাব ও তিনটি বাজার সংগঠনের উদ্যোগে গঠিত হল বনমালীপুর নেশা ও সমাজ বিরোধী মঞ্চ৷ এই মঞ্চের আহ্বায়ক মনোনীত হয়েছেন স্বপন সাহা৷ নেশা মুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই এই মঞ্চের আত্মপ্রকাশ ঘটেছে৷ বনমালী পুর বিধানসভা কেন্দ্রের সবকটি ক্লাবকে এই মঞ্চের অন্তর্ভুক্ত করা হয়েছে৷ রবিবার বনমালীপুর বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে নেশা ও সমাজ বিরোধী মঞ্চের পক্ষ থেকে প্রচার অভিযান সংগঠিত করা হয়৷

বিভিন্ন এলাকায় প্রচার চালানোর পাশাপাশি জনগণের হাতে নেশা বিরোধী সংক্রান্ত লিফলেটও তুলে দেওয়া হয়৷ এই মঞ্চ গঠনের উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে আহ্বায়ক স্বপন সাহা বলেন, বনমালীপুর বিধানসভা এলাকায় নেশা আসক্ত এবং সমাজবিরোধীদের দৌরাত্ম্য চরম আকার ধারণ করেছে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর নির্বাচনী এলাকা বনমালীপুরকে নেশা আসক্তদের এবং সমাজবিরোধীদের দৌরাত্ম্য থেকে মুক্ত করার জন্যই এই ধরনের সংগঠনের আত্মপ্রকাশ ঘটানো হয়েছে৷ তিনি আরো বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে বিপ্লব কুমার দেব দায়িত্ব গ্রহণ করার পর থেকেই সমাজবিরোধী এবং নেশায় আসক্তদের কবল থেকে রাজ্যকে মুক্ত করার আহ্বান জানিয়েছেন৷

মুখ্যমন্ত্রীর সেই স্বপ্ণকে বাস্তবায়িত করার জন্য মুখ্যমন্ত্রী নির্বাচনী এলাকা থেকেই তারা আওয়াজ তুলতে এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন৷ নেশা ও সমাজ বিরোধী মঞ্চের আহ্বায়ক স্বপন সাহা আরো বলেন, শুধুমাত্র সরকার কিংবা প্রশাসনের পক্ষে নেশা বিরোধী অভিযান চালিয়ে সমাজকে নেশা মুক্ত ও সমাজবিরোধী মুক্ত করা কোনদিনই সম্ভব হবে না, সেজন্য স্থানীয় জনগণকে উদ্যোগ গ্রহণ করতে হবে৷ এ ধরনের উদ্যোগে সামিল হতে শুভবুদ্ধি সম্পন্ন সকল অংশের জনগণকে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top