News Flash

  • Home
  • Uncategorized
  • হাত সফাই করে মুদির দোকান জ্বালিয়ে দিল চোরের
Image

হাত সফাই করে মুদির দোকান জ্বালিয়ে দিল চোরের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার রইশাবাড়ি থানা এলাকার নতুননগর বাজারে একটি মুদির দোকানের জিনিসপত্র চুরি করে দোকানে আগুন ধরিয়ে দিয়েছে চোরের দল৷ ঘটনাস্থল টিএসআর ১২ নম্বর ব্যাটালিয়নের নাকের ডগায়৷ টিএসআর ক্যাম্পের সেন্িন্ট আগুন দেখে ক্যাম্পের অন্যান্য জওয়ানদের বিষয়টি জানান৷


তারপর তারা সেখানে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন৷ দোকানের মালিকের নাম চন্দন সাহা৷ তার বাড়ি গন্ডাছড়া এলাকায়৷ তিনি সেদিন বাড়িতে গিয়েছিলেন৷ দোকান থেকে বাড়ির দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার৷ টিএসআর ক্যাম্প থেকে খবর দেওয়ার পর দোকানের মালিক ছুটে গিয়ে দেখেন দোকানের পেছনের দরজা ভেঙ্গে চোরেরা ঘরে ঢুকে জিনিসপত্র নিয়ে গেছে এবং তারপর আগুন ধরিয়ে দিয়ে গেছে৷ প্রায় ১৫ বছর ধরে তিনি সেখানে ব্যবসা করে চলেছেন৷ এর আগেও একাধিকবার তার দোকানে চুরির ঘটনা ঘটেছে৷ তিনি সেখান থেকে ব্যবসা গুটিয়ে আনার চেষ্টা করেছেন বহুবার৷

কিন্তু প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তিনি সেখানে বহু কষ্ট স্বীকার করেও ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন৷ দোকানের মালিক চন্দন সাহা জানান প্রায় ৭লক্ষ টাকার জিনিসপত্র চুরি করেছে এবং আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে৷ দোকানে অগ্ণিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে নতুন নগর সহ পার্শবর্তী এলাকা গুলিতে আতঙ্কের সৃষ্টি হয়৷ স্থানীয় জনগণ টিএসআর ক্যাম্পের ভূমিকা নিয়েও প্রশ্ণ তুলেছেন৷ টিএসআর ক্যাম্প তৎপর থাকলে ক্যাম্পের নাকের ডগায় এধরনের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটতো না বলেও অভিমত ব্যক্ত করেছেন৷ প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছে প্রশাসন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top