News Flash

  • Home
  • Uncategorized
  • যুবককে পিটিয়ে জখম করে খোয়াইয়ে কাঁটাতারের বেড়ার ওপারে ফেলে দিল বিএসএফ
Image

যুবককে পিটিয়ে জখম করে খোয়াইয়ে কাঁটাতারের বেড়ার ওপারে ফেলে দিল বিএসএফ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ খোয়াই এর চাম্পাহাউর থানা এলাকার বাচাইবাড়ি চামু বস্তি এলাকার এক যুবককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে৷ তাকে মারধোর করে সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপর ছুড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ৷ তাতে যুবকটি গুরুতরভাবে আহত হয়৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আহত যুবকের নাম রুনু দেব৷


ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার ওই যুবক রাস্তা দিয়ে বাজার থেকে বাড়িতে ফিরছিল৷ চামুবস্তি বিএসএফ ক্যাম্পের সামনে ওই যুবককে আটক করে বিএসএফ জওয়ানরা৷ বিএসএফের জওয়ানরা তাকে নাকি দাঁড়ানোর জন্য ডাক দিয়েছিল, সে কথা ওই যুবক শুনতে পায়নি৷ সে কারণেই তাকে আটক করে বেধড়ক মারধর করে কাঁটাতারের বেড়ার উপর ছুড়ে ফেলে দিয়েছে বিএসএফের জওয়ানরা৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে অভিযুক্ত বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী৷


এব্যাপারে চাম্পাহাউর থানায় বিএসএফের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে৷ জানা যায় চামুবস্তি বাচাই বাড়ি এলাকায় বিএসএফের ১৯১ ব্যাটালিয়নের জওয়ানরা দায়িত্বপ্রাপ্ত রয়েছে৷ এই ব্যাটেলিয়ানের জওয়ানরা এলাকায় দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর থেকেই সীমান্ত এলাকায় অপরাধপ্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ৷ সীমান্ত এলাকায় বসবাসকারি জনগণ রাত জেগে পাহারা দিয়ে নিজেদের ধন-সম্পদ রক্ষা করতে বাধ্য হচ্ছেন৷ সীমান্ত গ্রামগুলিতে প্রতিরাতেই বাংলাদেশী চোর হানাদারি চালাচ্ছে বলে অভিযোগ৷ চোরের দৌরাত্ম্য থেকে বাঁচার জন্যই এলাকার জনগণ রাত জেগে পাহারা দিতে বাধ্য হচ্ছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top