News Flash

  • Home
  • Uncategorized
  • সোনামুড়া-দাউদকান্দি নৌপরিবহণ চুক্তি সম্পন্ন হওয়ায় অভিনন্দন সভা বিজেপির
Image

সোনামুড়া-দাউদকান্দি নৌপরিবহণ চুক্তি সম্পন্ন হওয়ায় অভিনন্দন সভা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ সোনামুড়া-দাউদকান্দি নৌপরিবহণ চুক্তি সম্পন্ন হওয়ায় বিজেপির ত্রিপুরা প্রদেশ কমিটি দুই দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে অভিনন্দন জানিয়েছে৷ শনিবার আগরতলায় বিজেপির প্রদেশ সদর কার্যালয়ের সামনে এ উপলক্ষে এক অভিনন্দন সভা অনুষ্ঠিত হয়৷ সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজিত অভিনন্দন সভায় বিজেপির প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহা সহ অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রত্যেকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন৷


আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে বিজেপির প্রদেশ সভাপতি ডা. মানিক সাহা বলেন, ত্রিপুরায় জাহাজের আগমন এখন সময়ের অপেক্ষা মাত্র৷ তাতে ত্রিপুরাবাসীর দীর্ঘদিনের স্বপ্ণ পূরণ হতে চলেছে৷ তাঁর কথায়, নদীপথ ব্যবহার করে ত্রিপুরায় আসবে জাহাজ৷ ত্রিপুরাবাসীর এই স্বপ্ণ বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রীর যৌথ প্রচেষ্টায় সফল হতে চলেছে৷ অবশ্য, এক্ষেত্রে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের প্রয়াসের প্রশংসাও করেছেন বিজেপি প্রদেশ সভাপতি৷


তিনি বলেন, এই নৌ-পরিবহণ চুক্তি সত্যিই ঐতিহাসিক৷ এই চুক্তির ফলে ত্রিপুরার অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে৷ তাঁর দাবি, স্বপ্ণ দেখলে তা যে বাস্তবায়িত হয় নৌ-পরিবহণ চুক্তির সফল বাস্তবায়ন তা-ই প্রমাণিত করেছে৷ তিনি দৃঢ়তার সাথে বলেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নিরলস প্রচেষ্টার ফলেই তা সম্ভব হয়েছে৷ এরই ফলশ্রুতিতে ত্রিপুরা উজ্জ্বল বাণিজ্য ক্ষেত্রে সাফল্যের মুখ দেখবে৷ এদিন তিনি তথ্য দিয়ে বলেন, জাহাজ আশুগঞ্জ থেকে মেঘনা ও গোমতি নদী পার হয়ে শ্রীমন্তপুর এসে পৌঁছাবে৷ প্রথম ছোট জাহাজ এবং পড়ে নব্যতা বাড়িয়ে বড় জাহাজ আসবে বলে তিনি দাবি করেছেন৷


ডা. মানিক সাহার কথায়, বাংলাদেশ নদী পথ ব্যবহার করে ত্রিপুরায় পণ্য সামগ্রী আসলে পরিবহণ খরচ অনেক কমবে৷ তাতে ত্রিপুরা বাণিজ্য ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য পাবে বলে আশা প্রকাশ করেন তিনি৷ শুধু তা-ই নয়, ত্রিপুরা উত্তর-পূর্বাঞ্চলের বাণিজ্যিক করিডোরে পরিণত হবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top