News Flash

  • Home
  • Uncategorized
  • বাড়িতে একান্তবাস ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার
Image

বাড়িতে একান্তবাস ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ কোভিড-১৯ মোকাবিলায় আগামী ২ মাস ত্রিপুরার জন্য অগ্ণিপরীক্ষা৷ যে কোনওভাবেই রাজ্যের জনগণ নিজেদের সচেতনতার পরিচয় দিয়ে ওই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হতে হবে৷ তাই, ত্রিপুরার বাইরে থেকে আসা প্রত্যেক নাগরিক ও তাদের পরিবারকে ১৪ দিনের জন্য বাড়িতে একান্তবাসে থাকা বাধ্যতামূলক করা হয়েছে৷ এক্ষেত্রে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে সরকারি প্রশাসন৷ আজ শুক্রবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এভাবেই সতর্ক করেছেন৷


তিনি বলেন, ত্রিপুরা সরকার রাজ্যস্তর থেকে ব্লক ও গ্রাম স্তরে কমিটি গঠন করে নজরদারির ব্যবস্থা করেছে৷ কোনও কোনও ক্ষেত্রে বাড়িতে একান্তবাসের নিয়ম ভাঙার অভিযোগ এসেছে৷ সেক্ষেত্রে কাউকেই কোনও রেহাই দেওয়া হবে না৷ মুখ্যমন্ত্রীর সাফ কথা, রাজ্যবাসীর স্বার্থেই এই নিয়ম পালন করা বাধ্যতামূলক৷ একশো শতাংশ এই নিয়ম মানা প্রয়োজন বলে দৃঢ়তার সাথে বলেন তিনি৷ তাঁর মতে, এই পরিস্থিতি মোকাবিলা করা সরকারের একার পক্ষে সম্ভব নয়৷ প্রয়োজন সমাজের সকল অংশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top