News Flash

  • Home
  • Uncategorized
  • আইজিএম হাসপাতাল চত্বরের পুকুর সংস্কারের উদ্যোগ
Image

আইজিএম হাসপাতাল চত্বরের পুকুর সংস্কারের উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ আইজিএম হাসপাতালের অভ্যন্তরে পুকুরটিকে স্বচ্ছ করে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে৷ আইজিএম হাসপাতাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক ডাক্তার দিলীপ দাস এর আহবানে সাড়া দিয়ে আগরতলা পৌর নিগমের মেয়র ডা প্রফুল্লজিত সিনহা এবং পুরো পরিষদ এর কমিশনার ডঃ শৈলেন যাদব শুক্রবার আইজিএম হাসপাতাল অভ্যন্তরে পুকুরটি পরিদর্শন করেন৷ পরিদর্শনকালে আইজিএম হাসপাতাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিধায়ক

ডাক্তার দিলীপ দাস বলেন , আইজিএম হাসপাতাল অভ্যন্তরে এই পুকুর সংস্কার করা সম্ভব হলে এটি রোগী এবং তাদের পরিবারের লোকজনদের জন্য যথেষ্ট সহায়ক হবে৷ হাসপাতাল চত্বরের পরিবেশও সুন্দর হয়ে উঠবে৷ সে কথা মাথায় রেখেই তিনি পুরো নিগমের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন৷ বিধায়কের আহবানে সাড়া দিয়ে পুরো মেয়রসহ কমিশনার এলাকাটি পরিদর্শন করার ঘটনাকে তিনি যথেষ্ট ইতিবাচক বলে আখ্যায়িত করেন৷ আইজিএম হাসপাতাল চত্বরে পুকুর এলাকা পরিদর্শনকালে পুরো নিগমের সি ই ও শৈলেশ যাদব বলেন, এলাকাটিকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যেতে পারে৷

\এখানে বসে রোগী ও তাদের পরিবারের লোকজনরা অবসর সময় বিনোদন করতে পারবেন৷ শীঘ্রই এ ব্যাপারে একটি প্রকল্প হাতে নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top