News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরী ফিরিয়ে দেওয়ার দাবীতে ফরে আন্দোলনে নামল ১০৩২৩
Image

চাকুরী ফিরিয়ে দেওয়ার দাবীতে ফরে আন্দোলনে নামল ১০৩২৩

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ আমাদের চাকরি ফিরিয়ে দাও, সরকার তোমার প্রতিশ্রুতি পালন কর -এই দাবিতে রাজ্যে আন্দোলনে শামিল হয়েছে ১০৩২৩ কর্মচারী সংগঠন৷ শুক্রবার গোটা রাজ্যে আন্দোলন কর্মসূচি পালন করা হয়৷ সামাজিক দূরত্ব বজায় রেখেই আন্দোলন কর্মসূচিতে শামিল হন চাকরিচ্যুতরা৷


আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে রাজধানী আগরতলা শহরের জগন্নাথ বাড়ি সংলগ্ণ এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিবাদ-বিক্ষোভের সামিল হন চাকুরিচ্যুত ১০৩২৩কর্মচারী সংগঠনের বেশকিছু সদস্য সদস্য৷ সংগঠনের নেত্রী ডালিয়া দাস জানান তারা তাদের চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলনে শামিল হয়েছেন৷শুধু রাজধানী আগরতলা শহরে নয়, রাজ্যের বিভিন্ন স্থানে যেখানে যেখানে ১০৩২৩ কর্মচারীরা রয়েছেন তারা আন্দোলনে সামিল হয়েছেন৷


চাকরিরত কর্মচারীদের দুঃখ-দুর্দশা সম্পর্কে সরকার এবং প্রশাসনকে অবগত করার লক্ষ্যে তারা এ ধরনের আন্দোলন কর্মসূচিতে শামিল হয়েছেন বলে জানিয়েছেন৷ সরকার অবিলম্বে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷ উল্লেখ্য সবর্োচ্চ আদালতের নির্দেশে গত ৩১ মার্চ ১০৩২৩ শিক্ষকদের চাকরির মেয়াদ শেষ হয়ে গেছে৷ এরইমধ্যে করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে লকডাউন ঘোষণার ফলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হতে পারছেন না৷ সরকারি নিয়ম কানুন মেনেই তারা সামাজিক দূরত্ব বজায় রেখে আন্দোলনে সামিল হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top