News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তিপাড়ার যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার রামনগরে
Image

শান্তিপাড়ার যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার রামনগরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার রামনগর ৪নম্বর রোডে কল্লোল ক্লাবের পাশ মসজিদ সংলগ্ণ এলাকায় এক ব্যক্তিকে নিশংস ভাবে খুন করা হয়েছে৷ নিহতের নাম দীপঙ্কর পাল৷ বাড়ি রাজধানীর শান্তি পাড়া এলাকায়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে৷ ঘটনাস্থলের প্রায় ৫০০ মিটার দৌড়ে নিহতের মোটরবাইকটি পাওয়া গেছে৷ বাইকটিও ভেঙে দেওয়া হয়েছে৷ এটি কোন ধরনের দুর্ঘটনা নয়, তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে৷


বৃহস্পতিবার সকালে রামনগর ৪ নম্বর রোডের শেষভাগে মৃতদেহটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় জনগণ রামনগর আউটপুটের পুলিশকে খবর দেন৷ ঘটনার খবর পেয়ে রামনগর আউটপোস্ট ওসি রাজু দত্তের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়, উদ্ধার করা হয় নিহতের বাইকটিও৷ পারিবারিক সূত্রে জানা গেছে বুধবার সন্ধ্যা নাগাদ বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল দীপঙ্কর পাল৷ তারপর রাতে বাড়িতে ফিরে আসেনি৷ রামনগর ৪ নম্বর রোডে কেন বাইক নিয়ে ওই যুবক গিয়েছিল তা নিয়ে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে স্থানীয় জনগণের আশঙ্কা৷ স্থানীয় সূত্রে জানা গেছে ওই এলাকায় নেশা কারবারিদের বাড়বাড়ন্ত দীর্ঘদিন ধরে চলেছে৷


নেশা কারবারকে কেন্দ্র করে এই ঘটনা সংঘটিত হয়েছে কিনা তা নিয়েও সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে৷ ঘটনা যাই হোক না কেন, রাজধানী আগরতলা শহর এলাকায় লকডাউন চলাকালেও অপরাধ চক্র মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে৷ পর পর হত্যাকাণ্ডের ঘটনা পরিস্থিতিকে জটিল করে তুলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে প্রশ্ণ উঠেছে৷ লকডাউন চলাকালে রাজধানী আগরতলা শহর সহ রাজ্যের সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও কিভাবে অপরাধ প্রবণতা বেড়ে চলেছে তা নিয়ে প্রশ্ণ চিহ্ণে দাঁড়িয়েছে প্রশাসন৷
এদিকে রামনগর আউটপোস্ট পুলিশ মৃতদেহ উদ্ধারের পর ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ওসি রাজু দত্ত জানান এটি হত্যাকাণ্ড কিনা তা এখনো নিশ্চিত ভাবে বলতে পারছেন না৷ এটি হত্যাকান্ড কিনা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পুলিশ নিশ্চিত ভাবে বলতে পারবে বলে জানিয়েছেন রামনগর আউটপোস্ট ওসি রাজু দত্ত৷ পুলিশ এ ব্যাপারে যাই বলুক না কেন, এটি যে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড তা পথচারীসহ সাধারণ মানুষ স্পষ্টভাবে বলে চলেছেন৷ এই হত্যাকাণ্ডের আসল রহস্য উদঘাটনের দাবি উঠেছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top