News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় ১ জওয়ান শহীদ, আহত ২
Image

পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় ১ জওয়ান শহীদ, আহত ২

পুলওয়ামা, ২১ মে (হি. স.) : ফের সন্ত্রাসী হামলায় এক সেনা জওয়ান শহীদ হয়েছেন। আরও দুই জওয়ান আহত হয়েছেন। পুলওয়ামা জেলায় পীরচু এলাকায় বৃহস্পতিবার ওই সন্ত্রাসী হামলায় আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেনা জওয়ানরা পুরো এলাকা ঘেরাও করে তল্লাশি অভিযান চালিয়েছে।

এদিন সেনা জওয়ানরা জেলায় পিরচু এলাকায় খাড়কদল-এ নাকা বসিয়েছিল। দুপুরের পর হটাত্‍ সন্ত্রাসী-রা নাকা পয়েন্টে হামলা শুরু করে দেয়। সন্ত্রাসীরা সেখানে নির্বিচারে গুলি ছুড়তে থাকে। সেনা জওয়ানরাও পাল্টা প্রতিরোধ গড়ে তুলেন। কিছুক্ষন গোলাগুলি-র পর সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে, গোলাগুলিতে সেনা বাহিনীর তিন জওয়ান আহত হন। আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, এক জওয়ান হাসপাতালে পৌছানোর আগেই শহীদ হয়ে যান। তবে, বাকি দুই জওয়ান-কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই সেনা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় এ-নিয়ে সেনা বাহিনীর উপর দ্বিতীয় হামলা করেছে সন্ত্রাসবাদীরা। বুধবার সন্ত্রাসীরা শ্রীনগরের পাঁচদ এলাকায় বিএসএফের একটি টহলদারি অভিযানে আক্রমণ করেছিল। ওই হামলায় বিএসএফের ৩৭ নম্বর ব্যাটেলিয়ানের দুই জওয়ান শহীদ হয়েছিলেন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top