News Flash

  • Home
  • Uncategorized
  • কলেজে ফলাফল নিয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ
Image

কলেজে ফলাফল নিয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷ কলেজের ফলাফলে অসঙ্গতির অভিযোগ এনে ছাত্রছাত্রীরা আজ বিক্ষোভ প্রদর্শন করেছেন৷ তাঁদের সামাল দিতে পুলিশ নেমেছিল৷ পুলিশের হস্তক্ষেপে তারা বিক্ষোভ কর্মসূচি থেকে সরে আসেন৷ কিন্তু, উত্তরপত্র পুনরায় পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে ছাত্রছাত্রীরা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন৷


সোমবার এমবিবি এবং বিবিএমসি কলেজে চতুর্থ এবং পঞ্চম সেমিস্টারের ফলাফলে অসঙ্গতির প্রতিবাদে কলেজে প্রতিবাদ-বিক্ষোভ সংগঠিত করেন ছাত্রছাত্রীরা৷ পরিস্থিতি বেগতিক দেখে কলেজ কর্তৃপক্ষ পুলিশে খবর দেন৷ ছাত্রছাত্রীরা অভিযোগ করেন, তাঁদেরকে অধ্যক্ষের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি৷ এ-নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ দেখা দেয়৷ ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা জানান, কিছুদিন পরেই তাঁদের চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা৷ অথচ চতুর্থ এবং পঞ্চম সেমিস্টারের পরীক্ষার নম্বর দেওয়ার ক্ষেত্রে পরীক্ষকরা গাফিলতি করেছেন৷

তাঁদের অভিযোগ, অনেক ক্ষেত্রেই পরিকল্পিতভাবে ছাত্রছাত্রীদের আটকে রাখা হয়েছে৷ উত্তরপত্র পরীক্ষা-নিরীক্ষা করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ছাত্রছাত্রীরা কলেজ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন৷ অন্যথায় তাঁরা বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top