News Flash

  • Home
  • Uncategorized
  • চেন্নাই ও বেঙ্গালুরু থেকে ২০৯২ জন পৌঁছলেন রাজ্যে প্রাতিষ্ঠানিক একান্তবাসে একজন
Image

চেন্নাই ও বেঙ্গালুরু থেকে ২০৯২ জন পৌঁছলেন রাজ্যে প্রাতিষ্ঠানিক একান্তবাসে একজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷ চেন্নাই ও বেঙ্গালুরু থেকে ত্রিপুরার নাগরিকদের নিয়ে ট্রেন পৌঁছলো আগরতলায়৷ ত্রিপুরার ১,২৩৭ জন নাগরিক মাসাধিককাল তামিলনাড়ুতে আটকে থাকার পর বাড়ি ফিরেছেন৷ তেমনি বেঙ্গালুরু থেকে ৮৫৫ জন ত্রিপুরায় ফিরেছেন৷ দুটি ট্রেনের যাত্রীদের মধ্যে ৫০৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ তাঁদের মধ্যে চেন্নাই থেকে আগত ট্রেনের ১ মহিলা করোনা পজিটিভ রোগীর সংস্পর্শে থাকার ফলে তাঁকে সিপার্ডের প্রাতিষ্ঠানিক একান্তবাসে পাঠানো হয়েছে৷ ওই মহিলার কামরায় তাঁর সাথের ৭ জনেরও নমুনা সংগ্রহ করা হয়েছে৷ সোমবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সন্মেলনে এই খবর দিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷


প্রসঙ্গত, ট্রেনে ফেরত ত্রিপুরার নাগরিকদের অধিকাংশই চিকিৎসার জন্য তামিলনাড়ুতে গিয়েছিলেন৷ কর্ণাটক ফেরত ত্রিপুরার নাগরিকদের মধ্যে অধিকাংশ ছাত্র এবং পর্যটক৷ সদর মহকুমাশাসক অসীম সাহা জানিয়েছেন, চেন্নাই ও বেঙ্গালুরু ফেরত ত্রিপুরার নাগরিকদের জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে৷ তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য গাড়ি রাখা ছিল৷ স্বাস্থ্য দফতরের আধিকারিক জানিয়েছেন, আগের তুলনায় আরও কঠোর সুরক্ষা ব্যবস্থা অবলম্বন করা হচ্ছে৷ তাছাড়া, প্রতি পাঁচ জনে একজনের সোয়াব সংগ্রহ করা হয়েছে৷


লকডাউনে ত্রিপুরার প্রচুর নাগরিক বহিঃরাজ্যে আটকে পড়েছিলেন৷ তাঁদের ফিরিয়ে আনার জন্য ট্রেনের ব্যবস্থা করা হয়েছে৷ আজ চেন্নাই থেকে প্রথম ট্রেন ত্রিপুরার নাগরিকদের নিয়ে ফিরেছে৷ তার পর বেঙ্গালুরু থেকে আরেকটি ট্রেন ত্রিপুরার নাগরিকদের নিয়ে এসেছে৷ ত্রিপুরায় ফিরে প্রত্যেক নাগরিক ভীষণ আনন্দিত এবং উৎসাহিত দেখা গেছে৷


জনৈক সঞ্জয় সাহা বলেন, চিকিৎসার জন্য চেন্নাই গিয়েছিলাম৷ কিন্তু লকডাউনে আটকে পড়ি৷ আজ দু মাস বাদে রাজ্যে ফিরেছি৷ তার জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং দুই সাংসদকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন৷
একইভাবে ভেলোর থেকে চিকিৎসা করে ফিরেছেন বিশ্বজিৎ দাস৷ তিনি বলেন, দু মাস পর রাজ্যে ফিরেছি৷ চিকিৎসার জন্য তামিলনাড়ু গিয়ে আটকে পড়েছিলেন তিনিও৷ এখন নিজের রাজ্যে ফিরতে পেরে ভীষণ ভালো লাগছে৷


এদিন স্বাস্থ্য আধিকারিক বলেন, চেন্নাই থেকে আগত যাত্রীদের প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং করা হয়েছে৷ তাছাড়া, প্রতি ৫ জনে একজনের সোয়াব সংগ্রহ করা হয়েছে৷ তাঁর দাবি, আগের তুলনায় অনেক কঠোর সুরক্ষা ব্যবস্থা করা হয়েছে৷ স্টেশনে পৌঁছানোর পর ট্রেনের কোনও বগিতে জানালা খোলা রাখতে দেওয়া হয়নি৷ প্রত্যেক যাত্রীকে পরীক্ষা করে বাড়িতে একান্তবাসে পাঠানো হয়েছে৷


সদর মহকুমাশাসক অসীম সাহা বলেন, রেল স্টেশনে পর্যাপ্ত স্বাস্থ্য কর্মী রয়েছেন৷ তাছাড়া, বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য প্রচুর গাড়ির ব্যবস্থা করা হয়েছে৷ নিজেদের খরচে যাত্রীরা বাড়ি গিয়েছেন৷
এদিন শিক্ষামন্ত্রী বলেন, আজ সকালে ১,২৩৭ জন যাত্রী নিয়ে একটি ট্রেন চেন্নাই থেকে রাজ্যে এসে পৌঁছেছে৷ সব যাত্রীর স্ক্রিনিং করা হয়েছে৷ এই যাত্রীদের মধ্য থেকে ৩৩৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ উপসর্গহীন হওয়ায় সবাইকে বাড়িতে একান্তবাসে পাঠানো হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, তাঁদের মধ্যে ১ জন মহিলা করোনা আক্রান্তের সংস্পর্শে থাকার ফলে তাকে সিপার্ডের প্রাতিষ্ঠানিক একান্তবাসে পাঠানো হয়েছে৷ ওই মহিলার কামরায় তার সাথের ৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ তাঁর দাবি, আগরতলা রেল স্টেশনে যথাযথ চিকিৎসক, ল্যাব টেকনেশিয়ান, ডাটা এন্িন্ট অপারেটর সহ স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন৷ অপর একটি ট্রেন বেঙ্গালুরু থেকে আজ দুপুরে ৮৫৫ জন যাত্রী নিয়ে আগরতলায় এসে পৌঁছায়৷


তাঁর কথায়, বেঙ্গালুরু ট্রেনে যাত্রীদের মধ্যে ১৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ মাথা ব্যথা হওয়ার জন্য একজন যাত্রীকে জি বি হাসপাতালে পাঠানো হয়েছে৷ বাকি সব যাত্রীদের বাড়িতে একান্তবাসে পাঠানো হয়েছে৷ তিনি বলেন, ওই ট্রেনেই ৫৯২ জন যাত্রী ধর্মনগর রেল স্টেশনে অবতরণ করেন৷ যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষার জন্য ধর্মনগরে রেল স্টেশনেও চিকিৎসক, ল্যাব টেকনেশিয়ান, ডাটা এন্িন্ট অপারেটর সহ স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top