News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরার নাগরিকদের ফেরাতে ট্রেন দিতে সম্মত পশ্চিমবঙ্গ, আজ তামিলনাড়ু ও কর্ণাটক থেকে আসছে রেল
Image

ত্রিপুরার নাগরিকদের ফেরাতে ট্রেন দিতে সম্মত পশ্চিমবঙ্গ, আজ তামিলনাড়ু ও কর্ণাটক থেকে আসছে রেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ অবশেষে পশ্চিমবঙ্গ ত্রিপুরার আটকে থাকা নাগরিকদের জন্য ট্রেন মঞ্জুর করল৷ ত্রিপুরার জন্য তিনটি ট্রেন আটকে থাকা নাগরিকদের পশ্চিমবঙ্গ থেকে ফিরিয়ে আনবে৷ এদিকে, সোমবার তামিলনাড়ু ও কর্ণাটক থেকে ত্রিপুরার নাগরিকদের নিয়ে ট্রেন ফিরবে৷ শুধু তাই নয়, মহারাষ্ট্র থেকেও ত্রিপুরার নাগরিকদের নিয়ে আগামীকাল ট্রেন রওয়ানা দেবে৷


এই বিষয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, ত্রিপুরার নাগরিকদের ফেরত পাঠানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার তিনটি ট্রেন মঞ্জুর করেছে৷ ওই রাজ্যের মুখ্যসচিব ত্রিপুরার মুখ্যসচিবকে এক পত্রবার্তায় এই খবর জানিয়েছেন৷ তিনি বলেন, রাজ্য সরকার দুই দিনের মধ্যে পশ্চিমবঙ্গে আটকে থাকা ত্রিপুরার নাগরিকদের তালিকা তৈরী করে পাঠাবে৷ তিনি জানান, পশ্চিমবঙ্গে বর্তমানে ৫৭৪৫ জন ত্রিপুরার নাগরিক রয়েছেন৷


এদিকে, মহারষ্ট্রের মুম্বই থেকে ১৩০৫ জন ত্রিপুরার নাগরিককে নিয়ে আগামীকাল ট্রেন রওয়ানা দেব৷ শিক্ষামন্ত্রী বলেন, ত্রিপুরার দুই নাগরিক করোনা আক্রান্ত হওয়ায় ইতিপূর্বে ট্রেন বাতিল করা হয়েছিল৷ তিনি আরও জানান, তামিলনাড়ু থেকে প্রথম ট্রেন এবং কর্ণাটক থেকে দ্বিতীয় ট্রেন সোমবার দুই সহস্রাধিক ত্রিপুরার নাগরিকদের নিয়ে পৌঁছাবে৷ তিনি বলেন, আগরতলা রেলওয়ে স্টেশনে দশজনের অধিক ডাক্তার, দশটি স্ক্রিনিং পয়েন্ট, কুড়িজন ল্যাব টেকনিসিয়ান এবং দশজন ডাটা এন্ট্রি অপারেটর মেতায়েন করা হবে৷ স্টেশনে চারটি হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে৷ তিনি জানান, ভীড় এড়ানোর জন্য যে ট্রেন দেরিতে পৌঁছবে সেটি জিরানীয়া স্টেশনে দাঁড় করিয়ে রাখা হবে৷ তিনি জানান, তামিলনাড়ু থেকে আসা ট্রেনটি দুই ঘন্টা বিলম্বে চলছে৷ এদিকে, সোমবার আগরতলা থেকে একটি স্পেশাল ট্রেন দিল্লীর উদ্দেশ্যে রওয়ানা দেবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top