News Flash

  • Home
  • Uncategorized
  • চুরাইবাড়িতে ট্রাক চালককে বেধরক মারধর পুলিশের
Image

চুরাইবাড়িতে ট্রাক চালককে বেধরক মারধর পুলিশের

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৭ মে৷৷ ভোর রাতে পুলিশ ও টিএসআরের গুন্ডামিতে আহত এক লরি চালক৷ এই ঘটনায় ক্ষুব্ধ রাজ্য ও বহিঃ রাজ্যের লরিচালকরা৷ঘটনা উত্তর জেলার চুড়াইবাড়ি সেইলটেক্স সংলগ্ণ এসটিপাড়া এলাকাতে৷ আজ রবিবার ভোর চারটে নাগাদ চুড়াইবাড়ি থেকে টিআর-০১এল- ১৭৪৮ নম্বরের একটি ছয় চাকা এলপিজি খালি সিলিন্ডারের গাড়ি আসামে যাবার সময় চুরাইবাড়িতে অন্য গাড়িকে ওভারটেক করছিল৷


আর তখনই শুরু হয় পুলিশের গুন্ডামি৷ চুড়াইবাড়ি থানার এক পুলিশ অফিসার সহ কর্তব্যরত টিএসআর জওয়ানরা লরিচালক সুশান্ত সরকারকে মারধোর করে৷ তখন সে পুলিশকে না মারার অনুরোধ জানালেও কে শুনে কার কথা৷ আহত লরি চালক সুশান্ত জানায় তার কোন কথাই পুলিশ শুনতে রাজি নয় বরং জোয়ানদের গুন্ডামি যেন আরও বেড়েই চলছে৷ তার কোমর ও পায়ে বেধড়ক মারধর করে তারা৷ কিন্তু তার অপরাধ সে অন্য গাড়িকে ওভারটেক করতে চেয়েছিল৷ টিএসআরের মারে সঙ্গে সঙ্গেই আহত হওয়ায় অন্যান্য চালকরা তাকে শনিছড়া প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেয়৷ কিন্তু সে আর গাড়ি চালিয়ে নিয়ে যেতে পারছিল না৷ তখন অন্য একজন চালক তার গাড়িটি চালিয়ে নিয়ে যায় আসামে৷ আহত লরি চালকের বাড়ি কুমারঘাটের আশ্রমপল্লী এলাকায়৷


সে জানায় আজ দুইদিন ধরে চুরাইবাড়িতে লাইনে ঠায় দাঁড়িয়ে থাকতে হয় গাড়ি নিয়ে৷যার কারণে রান্না করে খাবার পর্যন্ত খেতে পারছেনা৷ সে গাড়ি নিয়ে আসামের শিলচরের বড়লাতে এলপিজির প্লান্টে যাচ্ছিল৷ কিন্তু পুলিশ ও টিএসআরের এহেন ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন চালকরা৷ তারা জানায় চলতি লকডাউন সময়ে উজ্জ্বলা যোজনায় সাধারণ মানুষের মধ্যে গ্যাস পৌঁছে দেওয়ার কারণে তাদের প্রতিদিন গাড়ি চালাতে হচ্ছে৷ তার উপর পুলিশ ও টিএসআরের অত্যাচার শুরু হলে তারা ধর্মঘটের ডাক দেবে৷ এই নিয়ে আজ চালকদের মধ্যে ক্ষোভ বিরাজ করে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top