News Flash

  • Home
  • Uncategorized
  • শ্বশুরবাড়িতে আত্মঘাতী ঘরজামাই
Image

শ্বশুরবাড়িতে আত্মঘাতী ঘরজামাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ ফাঁসিতে আত্মঘাতী শফিক আলী নামে এক মাঝ বয়সী যুবকের৷ মৃত যুবকের বয়স ৩২ বছর৷ ঘটনা ঊনকোটি জেলার কৈলাশহরের ভগবান নগর গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডে৷ ঘটনার বিবরণে জানা যায় শফিক আলী পেশায় রাজমিস্ত্রি৷ ২০ বছর আগে সুলতানা পারভীনের সাথে শফিক আলীর বিয়ে হয়৷ বিয়ের ১০ বছর অতিক্রান্ত হওয়ার পর শফিক আলী শ্বশুরবাড়িতে চলে যায়৷


তারপর থেকে সে শ্বশুর বারিতেই স্ত্রীকে নিয়ে বসবাস শুরু করে৷ মৃত শফিক আলীর স্ত্রী সুলতানা পারভীন জানান শনিবার সন্ধ্যায় শফিক আলী কাজ থেকে আসার পর শ্বশুরের সঙ্গে কথা কাটাকাটি হয়৷ তারপর রাতে খাবার খেয়ে সকলে ঘুমিয়ে পড়ার পর শফিক আলী গলায় দড়ি দিয়ে ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা করে৷ গুরুতর আহত অবস্থায় বাড়ির লোকজন ও এলাকাবাসী মিলে তাকে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে৷


এইদিকে মৃত শফিকের মার অভিযোগ বিয়ের পর থেকেই ছেলে ও ছেলের স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিল৷ এলাকায় বহুবার বিচার হয় এই নিয়ে৷ ছেলের বৌ-এর সাথে এক যুবকের অবৈধ সম্পর্ক রয়েছে৷ তিনি আরও অভিযোগ করেন ওনার ছেলেকে ছেলের বৌ এবং বৌ-এর সাথে অবৈধ সম্পর্ক থাকা যুবক মিলে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে৷ কৈলাসহর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোঁকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top