News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : সচেতনতার লক্ষ্যে বাজারে ব্যবসায়ীদের মাস্ক বিলি ডিওয়াইএফআই’র
Image

করোনা : সচেতনতার লক্ষ্যে বাজারে ব্যবসায়ীদের মাস্ক বিলি ডিওয়াইএফআই’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ করুণা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতা তৈরি করতে পথে নামল যুব সংগঠন ডিওয়াইএফআই৷ সংগঠনের শহর দক্ষিণাঞ্চল কমিটির পক্ষ থেকে শনিবার কারগিল চৌমুহনী বাজারে এক সচেতনতামূলক প্রচার সংগঠিত করা হয়৷ ক্ষুদ্র সবজি ব্যবসায়ীদের মধ্যে মাস্ক স্যানিটাইজার সহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়৷

সচেতনতামূলক এই অভিযানে নেতৃত্ব দেন প্রাক্তন যুবনেতা অমল চক্রবর্তী৷ বাজারের ক্রেতা বিক্রেতাদের মধ্যে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়৷ সচেতনতামূলক প্রচার অভিযানের সামিল হয়ে প্রাক্তন যুবনেতা অমল চক্রবর্তী বলেন করোনা ভাইরাস সংক্রমিত পরিস্থিতিতে লকডাউন ঘোষণার ফলে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছেন গরিব মেহনতী অংশের মানুষ৷

সরকার যেসব কর্মসূচি ঘোষণা করেছে তাতে গরীব মেহনতী মানুষের তেমন কোনো উপকার হচ্ছেনা বলে তিনি অভিযোগের আঙ্গুল তুলেছেন৷ এইসব অংশের মানুষের জন্য আরও প্রকল্প ঘোষণা করার জন্য তিনি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন৷ বাম যুব সংগঠন সাধ্যমতো জনগণের মধ্যে মাস্ক স্যানিটাইজার সহ খাদ্য সামগ্রী প্রদান করে চলেছে বলেও তিনি উল্লেখ করেন৷ করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় কেন্দ্রীয় সরকার লকডাউন ঘোষণা করায় তাঁর প্রতি তিনি অবশ্য সহমত পোষণ করেন৷ প্রত্যেক জনগণকে লকডাউন এর নিয়ম কানুন মেনে চলার জন্য তিনি পরামর্শ দিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top